শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

ছিনতাইয়ের দুই ঘণ্টার মধ্যে মোবাইল ফোন উদ্ধার করল চাঁদপুর সদর থানা পুলিশ

reporter / ৩৩৮ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
ছিনতাইয়ের দুই ঘণ্টার মধ্যে মোবাইল ফোন উদ্ধারসহ ছিনতাইকারীদের আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
সোমবার (১০ জুলাই) বেলা সাড়ে বারোটার সময় চাঁদপুর পৌরসভা কার্যালয় সংলগ্ন এলাকার মদিনা শপিং মার্কেটের সামনে সরকারি মহিলা কলেজের প্রথম বর্ষের এক শিক্ষার্থী প্রাইভেট পড়তে সহপাঠীকে নিয়ে যাবার সময় পেছন থেকে কৌশলে মেয়েটির কলেজ ব্যাগে রক্ষিত মোবাইল ফোনটি  ছিনতাই করে ছিনতাইকারী পাচার করে দেয়। সাথে সাথে মেয়েটি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে রাব্বী (২৫) নামে এক ছিনতাইকারীকে ধরে ফেলে।
পরে তাকে চাঁদপুর সদর মডেল থানায়  সোপর্দ করলে পুলিশের কিলো ওয়ান টিম ওই ছিনতাইকারীকে সাথে নিয়ে মোবাইল ফোনটি উদ্ধারে অভিযান শুরু করে এবং দুই ঘন্টার ব্যবধানে সেটি উদ্ধারে সক্ষম হয়।
চাঁদপুর সদর মডেল থানার ডিউটি অফিসার এসআই শাহারিন জানান, ঘটনা জানার পর ওসি’র নির্দেশে ঘটনার পরপর অভিযানে নামে তারা।
দুপুর দুইটার মধ্যে ঘটনাস্থলের পাশের এলাকা থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার ও ছিনতাইকারীকে আটক করা হয়।আটক রাব্বি পাটোয়ারীর বাড়ি শহরের বকুলতলা এলাকায় বলে জানা যায়।
পরে  অভিভাবকের উপস্থিতিতে  ছিনতাই হওয়া মোবাইল ফোনটি কলেজ ছাত্রীর হাতে তুলে দেয় পুলিশ।


এই বিভাগের আরও খবর