শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

মতলব দক্ষিণে ফিরোজা বেগম উবি’তে নিয়োগে অনিয়ম : সভাপতি জেল হাজতে

reporter / ৮১২ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

মতলব দক্ষিণ উপজেলার লাকশিবপুর ফিরোজা বেগম উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বানিজ্যে অনিয়মের অভিযোগে এক পরীক্ষার্থীর করা মামলায় বিদ্যালয়ের সভাপতি আবুল খায়েরকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত । এ বিদ্যালয়ের অফিস সহকারী, কম্পিউটার ল্যাব সহকারী, নৈশপ্রহরী ও পরিচ্ছন্নতাকর্মী পদে নিয়োগে বানিজ্য ও অনিয়মের অভিযোগে পরীক্ষার্থী কাউসার আলম বিদ্যালয়ের সভাপতি আবুল খায়ের ও প্রধান শিক্ষক নাসির উদ্দিনের বিরুদ্ধে মতলব দক্ষিণ আমলী আদালতে মামলা দায়ের করেন ।

গত ১৫ অক্টোবর আদালতে ভুক্তভোগী পরীক্ষার্থীর করা মামলায় আত্মসমর্পণ করলে লাকশিবপুর ফিরোজা বেগম উচ্চ বিদ্যালয়ের ব্যাবস্থাপনা কমিটির সভাপতি মোঃ আবুল খায়েরকে আদালত তাকে জেল হাজতে প্রেরন করেন ।

এ ছাড়াও বিদ্যালয়ের পরিচালনা কমিটির ৪ অভিভাবক সদস্য গত ২ ফেব্রুয়ারী অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগ এনে বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ করেছেন। এ ছাড়াও ১২ ফেব্রুয়ারী পরীক্ষার্থী কাউসার আলম আদালতে মামলা দায়ের করেছেন। যা ডিবি তদন্ত করছেন ।

তদন্তে ৪জন অভিভাবক সদস্যের মধ্যে অনুপস্থিত ছিলেন শরিফ হোসেন ও মহিলা সদস্য মৌসুমী আক্তার । অভিযোগ পত্রে অভিযোগকারী গাজী খোরশেদ আলমের সাক্ষর জাল বলে বিবেচিত হয় । তিনি বলেন ল্যাব সহকারী পদে নির্বাচিত পরীক্ষার্থীর কাছ থেকে ৬ লক্ষ টাকা নিয়েছে সভাপতি ও প্রধান শিক্ষক। অভিভাবক সদস্য শিপন বলেন, অফিস সহকারী নির্বাচিত পরীক্ষার্থী রুবেলের কাছ থেকে মোটা অংকের টাকা নেওয়া হয়েছে ।

 

অভিযোগকারী কাউসার আলম বলেন, রুবেলের কাছ থেকে ১২ লক্ষ টাকা নিয়েছে আমার কাছ থেকে চাকরী দেওয়ার কথা বলে বিদ্যালয়ের সভাপতি আবুল খায়ের ও প্রধান শিক্ষক নাসিরউদ্দিন আমার কাছ থেকে আট লক্ষ টাকা নেয় চাকরী দেওয়ার কথা বলে । অন্য আরেক পরীক্ষার্থী রুবেল আমার চাইতে বেশী টাকা দিয়েছে তাই আমার চাকরী হয়নি । তারা আমার কাছ থেকে নেওয়া টাকা ফেরতও দেয়নি। তাই আমি আদালতে মামলা করেছি ।
উল্লেখ্য বিজ্ঞপ্তি প্রকাশের পর নির্ধারিত তারিখে গত ২ ফেব্রুয়ারি দুপুর ২টায় চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে মোট ১৯ জন প্রার্থী আবেদন করেন। এর মধ্যে অফিস সহকারী পদে ৯ জন, কম্পিউটার ল্যাব সহকারী পদে ৪ জন, নৈশপ্রহরী পদে ৩ জন এবং পরিচ্ছন্নতাকর্মী পদে ৩ জন অংশ গ্রহন করেন ।

কিন্তু নির্ধারিত তারিখে দুপুর ২টায় নিয়োগ পরীক্ষা না নিয়ে ওই পরীক্ষা দেরিতে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠে। এ সময় নিয়োগ বোর্ডের নির্ধারিত সদস্যদের বাহিরেও ৫/৬জন বহিরাগত লোকের উপস্থিতি ছিল। এ সয়ম আর্থিক লেনদেনের বিনিময়ে নিজেদের পছন্দের লোকদের নিয়োগ দেওয়া হয়েছে বলেও ওই নিয়োগ বোর্ডের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ।
এলাকার একাধিক ব্যক্তিরা বলেন সভাপতির সাথে যারা জড়িত তাদেরকেও আইনের আওতায় আনা হউক তাহলেই শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ নিয়ে বানিজ্য ও অনিয়ম বন্ধ হবে।


এই বিভাগের আরও খবর