শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

রালদিয়ায় সীমানা বিরোধে ৫ জনকে রক্তাক্ত জখম।। আটক -৩।। জামিনে বেরিয়ে উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানি

reporter / ৩৮০ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৪ মে, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর সদর উপজেলার রালদিয়ায় সম্পত্তিগত বিরোধের জের ধরে ৫ জনের ওপর অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। এমন অতর্কিত হামলার ঘটনার দিনই আহতরা চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করলে ওই দিনই হামলাকারী জাহাঙ্গীর গাজী,  আল-আমিন গাজী ও বশির গাজী। এই ৩ জনকে আটক করে চাঁদপুর মডেল থানা পুলিশ। আটকের কয়েকদিন পর আসামীরা জামিনে বের হয়ে প্রাইভেট ডায়াগনস্টিক থেকে ভুয়া রিপোর্ট বের করে ভুক্তভোগীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন বলে অভিযোগ।
এমন অতর্কিত হামলার ঘটনাটি ঘটেছে চাঁদপুর সদর উপজেলার ইউনিয়নের ২ নং আশিকাটি ইউনিয়নের দক্ষিণ রালদিয়া গ্রামের হোনাগাজী বাড়িতে।
আহত পরিবারের লোকজন জানান গত ৮ মে সকালে ওই বাড়ির মৃত রশিদ গাজীর ছেলে জাহাঙ্গীর গাজী তার বাথরুম নির্মাণ করতে গিয়ে তার জায়গার সীমানা ছাড়িয়ে মৃত হারুন গাজীর জায়গার অংশ জুড়ে নির্মান কাজ শুরু করেন। এসময় মৃত হারুন গাজীর স্ত্রী রোজিনা বেগম তাতে বাঁধা প্রদান করলে রশিদ গাজীর ছেলে জাহাঙ্গীর গাজী, বশীর গাজী, শুক্কুর গাজী, আমির গাজীর ছেলে সবুজ গাজী, মফিজ গাজী,  আল আমিন গাজী পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর সংবদ্ধ ভাবে অতর্কিত হামলা চালায়। এসময় রোজিনা বেগমের পরিবারের লোকজন তাকে বাঁচাতে এগিয়ে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। তাদের অতর্কিত হামলায় রক্তাক্ত জখম হয়ে ৫ জন গুরুতর ভাবে আহত হন।
আহতরা হলেন
আহত – মৃত ইয়াসিন খানের মেয়ে
রেশমা বেগম (২৫), মৃত সিরাজ গাজীর ছেলে মাসুদ গাজী (৪০), শহীদ গাজীর ছেলে শাহিন গাজী (৩০), সাব্বির গাজী (১৭) ও মাসুদ গাজীর স্ত্রী জাকিয়া বেগম (৩০)। পরে অন্যান্য স্বজনরা আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। ঘটনার সন্ধ্যায় ভুক্তভোগীরা চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করলে চাঁদপুর মডেল থানার এসআই শাহজাহান সঙ্গীয় ফোর্স নিয়ে তিনজনকে আটক করে  জেলহাজতে প্রেরণ করেন।
এদিকে আসামীরা আটকের কয়েকদিন পর জামিনে বের হয়ে আহত পরিবারকে বিভিন্ন হুমকি-ধামকি প্রদান করে। এমন কি প্রাইভেট ডায়াগনস্টিক থেকে ভুয়া হাত ভাঙ্গার রিপোর্ট বের করে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করেছেন


এই বিভাগের আরও খবর