শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

মেঘনা নদীতে পুলিশ-ডাকাত গোলাগুলি আহত ৪ আটক ১, অর্ধ কোটি টাকার ক্ষতি

reporter / ৩৪১ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

কামরুল হাসান রাব্বী :
মেঘনা নদীতে ডাকাতিকালে নৌপুলিশ ও ডাকাত দলের সাথে গোলাগুলির খবর পাওয়া গেছে।
এতে ৪ ডাকাত আহত ও ১ জনকে আটক করেছে মোহনপুর নৌপুলিশ। এসময় অর্ধ কোটি টাকা ছিনিয়ে নিয়ে গেছে, অভিযোগ ব্যাবসায়ীদের।
জানা যায়, ২৭ জুন সোমবার সকালে মুন্সিগঞ্জের চিতলমারী এলাকা থেকে ট্রলার যোগে ৫০/৬০ জন গরু ব্যবসায়ী শহরমালী গরু বাজারে যাওয়ার পথে চাঁদপুরের মতলব উত্তরের সীমান্তবর্তী মুন্সিগঞ্জের সদর থানাধীন বাংলা বাজার খাল সংলগ্ন মেঘনা নদীর মোহনায় এলে স্প্রিড বোর্ড নিয়ে ডাকাতদল ব্যাবসায়ীদের উপর আক্রমন করে।
মোহনপুর নৌপুলিশ টহল দেওয়া অবস্থায় এদৃশ্য দেখে ডাকাতদের ধাওয়া করে। ডাকাতদল পুলিশকে লক্ষ করে গুলি করলে পুলিশও পাল্টা গুলি করে। এসময় ৪জন ডাকাত আহত হয়।
আহতরা হলেন, মুন্সিগঞ্জ জেলার সদর থানা এলাকার ইসমাইল(৩০), সলেমান(৪৫), খোরশেদ মাঝি(৩৪), সবুজ বেপারী(২৩)। ডাকাত সবুজ বেপারীকে গ্রেফতার করা হয়েছে। বাকি ডাকাতরা স্পীডবোর্ড যোগে পালিয়ে যায়।
এ বিষয়ে ডাকাতির শিকার মুন্সিগঞ্জের তাতি কান্দি গ্রামের গরু ব্যাবসায়ী আয়নাল হক জানান,আমরা ট্রলার যোগে শহরমালী যাওয়ার পথে স্প্রিডবোর্ড নিয়ে নৌডাকাত সরদার বাবলারসহ ১৫ জন ডাকাত আমাদের আক্রমণ করে।
চিতলিয়া গ্রামের জুয়েল ফকির বলেন, আমার কাছ থেকে ডাকাতদল ৬৫ হাজার ৪’শ ৬৫ টাকা ও ১ টি স্বর্নের চেইন নিয়ে গেছে। তাতিকান্দির গ্রামের গরু ব্যাবসায়ী শাহজাহান বলেন, আমার কাছ থেকে ডাকাতদল ১ লক্ষ ৬৬ হাজার ৪’শ ৯০ টাকা ও ১ টি মোবাইল নিয়ে গেছে।সৈকত চর আব্দুল্লাপুর গ্রামের সৈকত বলেন, আমার কাছ থেকে ৭৪ হাজার টাকা নিয়ে গেছে। সব মিলে প্রায় ৫০ লাখ টাকা নিয়ে গেছে ডাকাতদল।
এ বিষয়ে মোহনপুর নৌপুলিশের এসআই বাবুল বলেল, টহলরত অবস্থায় ডাকাতি দেখে ডাকাতদের ধরতে গেলে তারা আমাদের লক্ষ্য করে গুলি করে। আমরা পাল্টা গুলি করি। এসময় ১ জন ডাকাতকে আটক করি। বাকীরা স্প্রিডবোর্ড নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে চাঁদপুর জেলা নৌপুলিশের এএসপি সার্কেল তোফাজ্জেল ও ,মুন্সিগঞ্জের এডিশনাল এসপি তানভীর ঘটনাস্থল পরিদর্শ করে দেখেন ডাকাতির ঘটনাস্থল মুন্সিগন্জের চর আব্দুল্লাপুর।
তাই আইন অনুযায়ী চর আব্দুল্লাপুর ফাড়ি থানায় একটি ডাকাতি মামলা হয়েছে বলে জানা গেছে।
এদিকে গ্রেফতারকৃত ডাকাত সবুজ বেপারিকে চর আব্দুল্লাপুর ফাড়ি থানায় প্রেরন করা হয়েছে।


এই বিভাগের আরও খবর