শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

মতলব উত্তরে বিশ্ব জনসংখ্যা দিবসে র‌্যালী ও আলোচনা সভা

reporter / ২৬২ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

লিয়াকত হোসাইনঃ
৮শ’ কোটির পৃথিবী: সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে মতলব উত্তর উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে মতলব উত্তর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
পরে উপজেলা পরিষদের মায়া বীর বিক্রম অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী প্রজন্ম শক্তিশালী করে তোলতে ও জাতির ভবিষ্যৎ উজ্জ্বল করতে পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং কর্মকর্তাদের দায়িত্ব খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি বলব আগামী সুন্দর ও পরিকল্পিত বাংলাদেশ গঠন আপনারা আরো দৃঢ়তার সঙ্গে কাজ করবেন। এমএ কুদ্দুস আরও বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে জাতিসংঘের দিকনির্দেশনায় বাংলাদেশের জনসংখ্যা বিস্তীর্ণ হচ্ছে। তা সম্ভব হচ্ছে শুধু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে। আমরা আশা করি আগামী দিনে বাংলাদেশ বিশ্বের মাঝে আরো মাথা উঁচু করে দেখিয়ে দিব আমরা বাঙালী, আমরা মুজিব সৈনিক। তাই আপনাদের সেবায় গড়ে উঠবে একটি সুখী পরিবার, সমাজ ও সুন্দর বাংলাদেশ।
স্বাগত বক্তব্যে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নুরুন্নবী বলেন, চাঁদপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. মো. ইলিয়াছ উনার দক্ষ ব্যবস্থাপনায় পরিবার পরিকল্পনা বিভাগ কাজ করছে। তিনি আরো বলেন, ১৯৮৭ সালে পাঁচশো কোটি ছিলো। তাই পরিবার পরিকল্পনা কর্মসূচির গুরুত্ব অনস্বীকার্য।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান এর সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নুরুন্নবীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাম্মেল হক, গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লা প্রধান, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, দূর্গাপুর ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন খান ওপেল, সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান আবুবকর সিদ্দিক খোকন প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত আবু সুফিয়ান।
আলোচনা সভা শেষে বার্ষিক কর্ম মূল্যায়নের মধ্য দিয়ে তিনটি ক্যাটাগরিতে পুরস্কার ও প্রশংসাপত্র বিতরণ করা হয়েছে। শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ ও ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ৫নং দুর্গাপর ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন খান ওপেল। শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক ইসলামাবাদ ইউনিয়নের রোমান মিয়া ও শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী ইসলামাবাদ ইউনিয়নের ২/ক ইউনিটের ইসরাত জাহান। এবং ইউনিয়ন পরিবার কল্যা


এই বিভাগের আরও খবর