শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

হাজীগঞ্জে স্বামীর স্বীকৃতি পেতে শিক্ষার্থীর অনশনের ঘটনা : ৪ লাখ টাকায় দফারফা

reporter / ৩০৫ ভিউ
আপডেট : বুধবার, ২৭ জুলাই, ২০২২

রিয়ন দেঃ চাঁদপুর হাজীগঞ্জে স্বামীর স্বীকৃতি পেতে এক শিক্ষার্থী অনশন করছেন। শুক্রবার দুপুর থেকে ওই শিক্ষার্থী স্বামীর বাড়িতে অনশন শুরু করেন। অনশনের আগে আত্মহত্যারও চেষ্টা চালাই ওই শিক্ষার্থী। সোমবার স্থানীয় চেয়ারম্যান ও এলাকার কয়েকজন মিলে বৈঠকের মাধ্যমে ৪ লাখ টাকায় দফারফা হয় বলে জানা যায়। টাকা দিয়ে দফারফা করায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে ক্ষোভ প্রকাশ করেন।
অনশন করা ওই শিক্ষার্থীর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা যায়নি। বর্তমানে ওই শিক্ষার্থী তার বাবার বাড়িতে আছেন বলে জানা যায়।
জানা যায়, হাজীগঞ্জ উপজেলার ১০ নং গন্ধ্যবপুর দক্ষিন ইউনিয়নের কাশিমপুর গ্রামের তাহের চৌধুরীর মেজো ছেলে মোঃ রাকিব চৌধুরী একই ইউনিয়নের হোটনী গ্রামের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ফাতেমাকে কোর্টে গিয়ে বিয়ে করেন। নোটারি পাবলিকের কার্যালয়ে বিয়েটি সম্পূর্ণ হয়। বিয়েতে ২লাখ ৩০ হাজার টাকা কাবিন করা হয়।
ফাতেমা দেশগাঁও ডিগ্রী কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। সে হাজীগঞ্জ উপজেলার হোটনী গ্রামের মৃত আব্দুল সাত্তারের মেয়ে।
রাকিব চৌধুরী একই কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র। সে দেশগাঁও জয়নাল আবেদিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তাহের চৌধুরীর ছেলে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, ছেলের পক্ষ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিতে অনশনের নাটক সাজানো হয়েছে। এতে এলাকার কয়েকজন জড়িত।
ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু জানান, দুই পক্ষকে নিয়ে শালিসের মাধ্যমে মিমাংসা করা হয়েছে। ছেলের পক্ষ মেয়েকে ৪ লক্ষ টাকা দিয়েছে।
শালিসে উপস্থিত থাকা দেশগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন জানান, মেয়ের পক্ষ কে ৪লাখ টাকা বুঝিয়ে দেওয়া হয়েছে এবং শালিসের রায়ের একটি স্ট্যাম্প করা হয়েছে।
হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জোবাইর সৈয়দ জানান, এ বিষয়ে আমি কিছু জানিনা


এই বিভাগের আরও খবর