শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

খাদেরগাঁও ইউপি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আজ ভোট

reporter / ২৬৮ ভিউ
আপডেট : বুধবার, ২৭ জুলাই, ২০২২

মতলব দক্ষিণ প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউপি নির্বাচন আজ ২৭ জুলাই (বুধবার) ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণা শেষ হয়েছে সোমবার (২৫ জুলাই) মধ্যরাতে। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী এবং তাদের কর্মী সমর্থকরা ভোটারদের কাছ গিয়ে ভোট প্রার্থনা করছেন।
প্রচারণার শেষদিনে জমে উঠেছে নির্বাচনী এলাকাগুলো। তবে নির্বাচনী এলাকার কোথাও কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।
উপজেলা নির্বাচন অফিস প্রত্যেকটি ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিটি ভোটকেন্দ্রে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং, পোলিং অফিসার স্ব স্ব ভোটকেন্দ্রে নিয়োগ প্রদান করা হয়েছে।
এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী, মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৩৫ জন প্রার্থী প্রতিন্দন্দ্বীতা করছে। এ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৯টি ভোট কেন্দ্রে ১৭ হাজার ভোটার রয়েছেন। এর মধ্যে মহিলা ভোটার বেশি।
তবে প্রার্থীরা কাকে ভোট দেবেন এ নিয়ে ভাবছেন। চেয়ারম্যান পদে প্রতিন্দন্দ্বীতাকারীরা হচ্ছেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীক নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে মোঃ ইকবাল হোসেন ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাতপাখা প্রতীক নিয়ে শরিফুল ইসলাম সুজন।
নির্বাচনে নৌকা ও ঘোড়া প্রতীকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ভোটাররা জানায়। উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আবু জাহের ভূঁইয়া জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করেছি।


এই বিভাগের আরও খবর