শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

মতলবে ফ্রেন্ডস জোন সোসাইটি উদ্যোগে স্বাবলম্বী প্রজেক্ট-১ এর শুভ উদ্ভোধন

reporter / ২৫০ ভিউ
আপডেট : রবিবার, ২৮ আগস্ট, ২০২২

মতলব দক্ষিণ প্রতিনিধিঃ
মতলবে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ফ্রেন্ডস জোন সোসাইটির উদ্যোগে, স্বাবলম্বী প্রজেক্ট-১ এর শুভ উদ্বোধন  করা হয়েছে ।  গত ২৮ আগষ্ট সকাল ১০টার সময় উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলার নির্বাহী কর্মকর্তা  ফাহমিদা হক প্রজেক্ট ১ এর শুভ উদ্ভোদন করেন । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার  মো: রুহুল আমিন,ফ্রেন্ডস্ জোন সোসাইটি’র সম্মানিত উপদেষ্ট আশরাফুল জাহান শাওলিন, ফ্রেন্ডস্ জোন সোসাইটি’র সভাপতি, সানজিদ মজুমদার ও সাধারন সম্পাদক ফয়সাল আহম্মেদসহ সংগঠনের কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা ।
 সংগঠনের সাধারণ সম্পাদক,ফয়সাল আহমেদ জানান আমরা ১০০ জন মানুষকে অল্প-স্বল্প সহযোগিতার হাত না বাড়িয়ে,একজনকে সেই সহযোগিতার অর্থ দিলে তিনি ও তার পরিবার স্বাচ্ছন্দ্য এবং সাবলীল জীবনযাপন করবে বলে আমরা মনে করি,সেই ব্রত থেকে’ই সোসাইটিয়ান স্বাবলম্বী প্রজেক্ট শুরু করা, যার ভবিষ্যৎ পরিকল্পনা সুদূরপ্রসারীত।
.
এরই ধারাবাহিকতায় মতলব কলাদী গ্রামের সুবিধা ভোগী গণেশ সাহাকে একটি নতুন ভ্যান  গাড়ীসহ বিভিন্ন পন্য সামগ্রি দিয়ে একটি ব্যবসা উপজোগী ভ্রম্যমান দোকান করে দেওয়া হয় । উপহার পেয়ে গনেশ সাহা জানায়,”আমি বেশ আনন্দিত,আপনাদের উছিলায় সৃষ্টিকর্তা আমার সহায় হয়েছে,সোসাইটিয়ান সকলের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি।
.
উক্ত উদ্বোধন কালে নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক এই স্বাবলম্বী প্রজেক্টেকে সাধুবাদ জানিয়ে বলেন মতলবে এই প্রথম কোন সামাজিক সংগঠন একজন অসহায় মানুষে পাশে এভাবে দাড়াল আমি খুব আনন্দিত । ফ্রেন্ডস জোন সোসাইটির সকল সদস্যেকে ধন্যবাদ জানান তিনি ।


এই বিভাগের আরও খবর