শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

মতলব দক্ষিণে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও ৫০ হাজার টাকা জরিমানা

reporter / ৩৪৭ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

মতলব দক্ষিণ প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে নুসরাত হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা ও সেন্টারটিকে সিলগালা করেছে। ৩১ আগস্ট উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে উপজেলায় অবস্থিত বিভিন্ন হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া। তিনি বলেন, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নে নুসরাত হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে ভুয়া চিকিৎসক দিয়ে হাসপাতাল পরিচালনা, নার্স ও ল্যাব টেকনিশিয়ান ব্যতিত সেবা প্রদান, চিকিৎসকের পরামর্শ ব্যতীত রোগী ভর্তি, অপরিচ্ছন্ন ল্যাব, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট দিয়ে ল্যাব পরিচালনা এবং হাসপাতালের নিজস্ব ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষুধ সাজিয়ে রাখাসহ অনিবন্ধিত অবস্থায় হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ- ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং হাসপাতালটি সিলগালা করা হয়। অভিযান পরিচালনাকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  সহকারী সার্জন ডাঃ মোঃ বোরহান উদ্দিন এবং উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ খোরশেদ আলমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর