শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুর শহরে হাজির বিরিয়ানি হাউজের টয়লেটে খাবার, ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা

reporter / ২৫৭ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ টয়লেটে খাবার রাখা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনজতি কারণে চাঁদপুর শহরের ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ।
বুধবার (৭ সেপ্টেম্বর) এই অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক নুর হোসেন।
সহকারী পরিচালক নুর হোসেন জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এর অর্পিত ক্ষমতাবলে, চাঁদপুরের জেলা প্রশাসক এর নির্দেশনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র সহযোগিতায় শহরের কালীবাড়ি মোড় এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।
তদারকিকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনজনিত কারণে ০৩ প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়েছে।
প্রতিষ্ঠানগুলো হচ্ছে- এল জি বাটারফ্লাই শো রুমে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি অতিরিক্ত দাম লেখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ২০ হাজার টাকা জরিমানা, বনফুল কেক এন্ড ফাস্ট ফুড এ উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ বিহীন বেকারী আইটেমস বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা এবং কালী বাড়ি মোড়ের হাজীর বিরিয়ানি হাউজের রান্নাঘর তদারকিকালে দেখা যায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রক্রিয়া কাজ চলছে। এমনকি টয়লেটের ভিতরে কমেডের আশেপাশে খাবার রাখা হয়েছে। উক্ত বিষয় আমলে নিয়ে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, অভিযান পরিচালনাকালে সদর মডেল থানা পুলিশের একটি টিম সহায়তা প্রদান করেন। এছাড়াও সকল পণ্য ন্যায্য মূল্যে বিক্রি সহ ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয় এবং ভোক্তার অধিকার সম্পর্কিত লিফলেট বিতরণ করে ভোক্তাদেরকে সচেতন করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর