শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

ঘুর্ণিঝড় সিত্রাং এর আঘাতে মতলব দক্ষিণে বিদ্যুৎ ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি, ৪৮ ঘন্টা বিদ্যুৎবিহীন

reporter / ২৯৮ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

 মতলব দক্ষিণ প্রতিনিধিঃ  ঘুর্ণিঝড় সিত্রাং এর আঘাতে মতলব দক্ষিণ উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুতের খুটি এবং বিভিন্ন গাছ ও গাছের ডালপালা ভেঙে বিদ্যুতের তারের ওপর পড়ে অধিকাংশ এলাকায় তার ছিঁড়ে লন্ডভন্ড হয়ে গেছে। যার ফলে পুরো উপজেলায় গত ৪৮ ঘন্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল।বিদ্যুৎ সংযোগ না থাকায় মোবাইল নেটওয়ার্ক  সঠিভাবে পাওয়া যায়নি। উপজেলার নায়েরগাঁও, নারায়ণপুর,উপাদী উত্তর, উপাদী দক্ষিণ এবং মতলব পৌরসভার বেশ কয়েকটি এলাকায় সরেজমিন ঘুরে দেখা গেছে, হঠাৎ করে সিত্রাং এর আঘাতে বিভিন্ন প্রজাতির  প্রায় ২ শতাধিক গাছ  ভেঙে গেছে। তবে এতে কোথাও ঘর বাড়ীর ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।উপজেলার আশ্বিনপুর এলাকায় বিদ্যুতের খুটি ভেভে মতলব -বাবুরহাট পেন্নাই সড়কের উপর পড়ে গেছে। ফলে প্রায় সাড়ে ৩ ঘন্টা ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।এলাকাবাসীও পল্লী বিদ্যুৎ অফিসের সহায়তায় খুটিটি সড়কের পাশে নেয়া হলে যানচলাচল স্বাভাবিক হয়।প্রবল বর্যণ ও পানি বৃদ্ধির কারনে ৮ থেকে ১০ টি পুকুরে পানি প্রবেশ করে  চাষকৃত মাছের পোনা চলে যায়।এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা মাছ চাষীদের। সিনিয়র  উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন,সিত্রাং এর আঘাতে মৎস্য চাষীদের ক্ষয়ক্ষতির তথ্য কেউ জানা যায়নি। তবে মোবারকদী এলাকার জামাল নামক এক চাষীর নৌকা হারিয়ে গেছে বলে অবহিত হয়েছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফয়সাল আহম্মেদ বলেন,দুর্যোগে এ উপজেলায় ফসলের কোন ক্ষয়ক্ষতি হয়নি।উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে বিভিন্ন ব্লকে খোজ খবর নেয়া হচ্ছে। এ পর্যন্ত কোন কৃষকও তার ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাননি। উপজেলা পলী বিদ্যুতের ডিজিএম বলেন,সিত্রাংয়ে  বিদুতের ব্যপক  ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুতের খুটি ভেঙে গেছে,বড় বড় গাছ ও ডালা ভেঙে তার ছিড়ে লন্ডভন্ড হয়ে গেছে। এছাড়া আশপাশের এলাকায়ও ক্ষয়ক্ষতি হওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। ক্ষতির পরিমান বেশী হওয়ায় কাজ করতে অনেক সময় লেগেছে। যেখানে কাজ করা সম্ভব হয়েছে সেখানে সংযোগ চালু করা হচ্ছে।


এই বিভাগের আরও খবর