শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

মতলব উত্তরে ১৬ সহস্রাধিক শিক্ষার্থীদের টিকা প্রদান

reporter / ৩৯০ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২

মতলব উত্তর প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১২ থেকে ১৮ বছরের তিন সহস্রাধিক শিক্ষার্থীদের কোভিড-১৯ ফাইজারের টিকার প্রথম ডোজ প্রদান করা হয়েছে।
গত পাঁচ দিনে ১৬ সহস্রাধিক শিক্ষার্থীকে প্রথম ডোজ টিকার আওতায় আনা হয়েছে। আজ মঙ্গলবার ১১ জানুয়ারি সকাল থেকে বিকেল পর্যন্ত পঞ্চম দিনের মতো এ টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। দুপুরে এ টিকাদান কার্যক্রম পরিদর্শনে করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুসরাত জাহান মিথেন।
এসময় একাডেমিক সুপারভাইজার মোঃ সাইফুল ইসলাম, স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান ভাষান চন্দ্র কীর্তনিয়া, স্বাস্থ্য পরিদর্শক সুভাষ চন্দ্র, খলিলুর রহমান, স্বাস্থ্য সহকারী মোঃ কামাল হোসেনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ১৫ জানুয়ারী পর্যন্ত প্রায় ২৫ হাজার শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হবে বলে স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়। উপজেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ টিকাদান কার্যক্রম বাস্তবায়ন করছেন। উপজেলার সিনিয়র নার্স ও স্বাস্থ্যসহকারীরা টিকাদান কাজে নিয়োজিত রয়েছেন।
টিকা গ্রহনকারী কয়েকজন শিক্ষার্থীরা জানান, টিকা না নিলে ১৫ তারিখের পর স্কুলে যেতে পারবো না। ভয়ের মধ্যেও টিকা নিয়েছি। তবে টিকা নেওয়ার পর ভয় কেটে গেছে। টিকা নিতে পেরে সরকারকে ধন্যবাদ জানাই।
এই বিষয়ে উপজেলা মেডিক্যাল টেকনোলজিস্ট এম.টি ইপিআই (টেকনিশিয়ান) ভাষান চন্দ্র কীর্তনিয়া জানান গত ৬ জানুয়ারি সরকারের নির্দেশে মতলব উত্তরে ১২-১৮ বছরের শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু করেছি। উৎসবমুখর পরিবেশেই কোভিড-১৯ ফাইজারের টিকার প্রথম ডোজ প্রদান করা হচ্ছে। প্রথম দিন থেকে শুরু করে এখ পর্যন্ত টিকাদান কার্যক্রমে কোনো সমস্যা হয়নি। শিক্ষার্থীরা বেশ ভালোভাবেই আগ্রহ সহিত টিকা গ্রহণ করছে।


এই বিভাগের আরও খবর