শিরোনাম:
শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব

চাঁদপুরে বামগনতান্ত্রিক জোটের বিক্ষোভ 

reporter / ২৯৩ ভিউ
আপডেট : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

 নিজস্ব প্রতিবেদকঃ আওয়ামী সরকারের পদত্যাগসহ তদারকি সরকারের অধীনে  নির্বাচনের দাবিতে চাঁদপুরে ১৮ ডিসেম্বর বিকাল ৪ টায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
শহরের শপথ চত্বরে সমাবেশের পর বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশে মিলিত হয়। এতে বাম গণতান্ত্রিক জোট চাঁদপুর জেলা শাখার সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ( সিপিবি) চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্ব করেন।  বক্তব্য রাখেন বাসদ( মার্কসবাদী) চাঁদপুর জেলা আহবায়ক কমরেড আলমগীর হোসেন দুলাল, বাসদ চাঁদপুর জেলা সমন্বয়ক কমরেড শাহজাহান তালুকদার, জেলা সিপিবির সদস্য কমরেড জহির উদ্দিন বাবর।
সমাবেশে বক্তারা বলেন, দেশে আজ গণতন্ত্র নেই।কথা বলার অধিকার খর্ব হচ্ছে। একদিকে নিত্যপণ্যের মূল্য আকাশছোঁয়া অপরদিকে মানুষের অভিব্যক্তি ব্যক্ত করার অধিকারটুকুতে পেরেক মারা হচ্ছে। সরকার যখন ফ্যাসিবাদী হয় তখন রাষ্ট্রের চেহারা এ রুপ ধারণ করে। মানুষের নিরাপত্তার জন্য এ সরকারের পদত্যাগ ছাড়া আমরা আর অন্য পথ দেখছি না।
অবিলম্বে সরকারকে তদারকি সরকার গঠন করতে হবে।অন্যথায় জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।


এই বিভাগের আরও খবর