শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

reporter / ৩৪২ ভিউ
আপডেট : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে মো. আবুল কাশেম মোল্লা (৩৪) নামে রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকালে ওই ইউনিয়নের সর্বতআরা গ্রামের নতুন সর্দার বাড়ির আলী আকবরের দোতলা ভবনে এ দুর্ঘটনা ঘটে।
আবুল কাশেম মোল্লা বড়কুল পূর্ব ইউনিয়নের ৬নং ওয়ার্ড কোন্দ্রা গ্রামের মোল্লা বাড়ির মৃত খলিলুর রহমানের ছেলে। তাঁর মুনিহা নামের ৫ বছর বয়সি শিশু সন্তান রয়েছে।
মৃত্যুর বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান মজিব।
নিহতের বড় ভাই জসিম মোল্লা জানান, গত দুই মাস যাবৎ তারা দুই ভাই ওই বাড়ির আলী আকবরের দোতলা ভবনের নির্মাণ কাজ করে। বৃহস্পতিবার বিকালে কোরাবাড়ি (লোহার সাবল) দিয়ে নির্মাণাধীন ভবনের পেরেক খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। শ্রমিকেরা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ বাজারস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরও খবর