নিজস্ব প্রতিবেদকঃ
সারা বাংলা ৮৮ চাঁদপুর জেলা প্যানেলের উদ্যোগে পারিবারিক মিলন মেলা ও ৮৮ বন্ধুদের কৃতি সন্তানদের সন্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। ২৪ ডিসেম্বর শনিবার চাঁদপুর শহরের অদূরে গাছতলার পীর খাজা আহমেদ নগরের মনোরম পরিবেশে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
সকাল ৯ টায় সারা বাংলা ৮৮ চাঁদপুর মডারেটর জায়েদুর রহমান জহিরের পবিত্র কোরআন তেলওয়াত ও পলাশ দাসের পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে বন্ধু মেলা অনুষ্ঠানটির শুভারাম্ভ করা হয়। তার পরেই মহান বিজয়ের মাস হিসেবে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সমবেত সকল বন্ধুদের অংশ গ্রহনে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন খাজা আহমেদ নগরের সত্বাধীকারি বিশিষ্ট সমাজ সেবক পীর খাজা আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চাঁদপুর সাংবাদিক ক্লাবের সন্মানিত সাধারন সম্পাদক ও দৈনিক আলোকিত চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক মোঃ জাকির হোসেন।
সারা বাংলা ৮৮ চাঁদপুর জেলার মডারেটর জায়েদুর রহমান জহির, বদরুল ও মোঃ মনির হোসেন খানের যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন সারা বাংলা ৮৮ এর প্রস্তাবিত জেলা কো – অর্ডিনেটর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলমগীর আলম জুয়েল, ৮৮ বন্ধু বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক আলহাজ্ব মোশারফ হোসেন, রোমান পাঠান, হাবিবুর রহমান, মিজানুর রহমান লিটন খান, সফিকুর রহমান, বদরুল হক শামিম, জায়েদুর রহমান জহির, মনির হোসেন খান, সৈয়দ আহমেদ, ইকবাল খান, ইলিয়াছ, বাহার, উত্তম, পলাশ, শ্যাম ক্ষত্রিয়, ইকবাল মাষ্টার, গফুর , ঝুটন খান, ডাঃ দিদার সহ আরো অনেক বন্ধুরা।
সকল বন্ধুরা সারাদিন ব্যাপি খাজা আহমেদ নগরের ভেতরের আম বাগান, সুপোরি বাগান, ফুল বাগান, শান বাঁধানো পুকুর ঘাটে, বিশাল ঝিলের এই মনোরম প্রাকৃতিক পরিবেশে ঘুরে ফিরে দারুন উপভোগ্য সময় কাঁটান।
উক্ত পারিবারিক মিলন মেলাটি নানান আয়োজনে সাজানো হয়, রোমান পাঠান, হাবিবুর রহমান, ইলিয়াছ, সৈয়দ আহমেদ পিকনিক কমিটির আহবায়কের দায়ীত্ব পালন করে সকালে ভুনা খিচুড়ি, দুপুরের খাবারে পোলাউ রোষ্ট, খাসির মাংশ, চিংড়ি মাছ ও ডিম দিয়ে, বিকেলের নাস্তায় কমলা ও অন্যান্ন ফল দিয়ে উপস্হিত সকল বন্ধু ও অতিথিদের আপ্যায়ন করেন। বন্ধু ইলিয়াছ ও বাহারের নেতৃত্বে ৮৮ বন্ধুদের ফুটবল খেলা, বন্ধুদের বাচ্চাদের বাস্কেট বল নিক্ষেপ এবং বন্ধুদের সহধর্মিনীদের হাড়ি ভাঙ্গা খেলার আয়োজন করা হয়। প্রতিটি খেলাতেই বিশেষ পুরস্কার ছিলো।
দুপুরের খাবারের পর ৮৮ বন্ধুদের ২০২১/ ২০২২ এর এস,এস,সি পরীক্ষায় জি,পি,এ ফাইভ প্রাপ্ত কৃতি সন্তানদের মাঝে সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। প্রধান অতিথি খাজা আহমেদ, বিশেষ অতিথি চাঁদপুর সাংবাদিক ক্লাবের সন্মানিত সাধারন সম্পাদক জাকির হোসেন, ৮৮ বন্ধু মোশারফ হোসেন, কো-অর্ডিনেটর জুয়েল কৃতি সন্তানদের হাতে ক্রেস্ট তুলে দেন। পরে লটারির মাধ্যমে মডারেটর জহির ও বদরুলের নেতৃত্বে আগত সকল বন্ধুদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
পরিশেষে বন্ধুরা শুভেচ্ছা বক্তব্য দেন এবং বন্ধু সন্তানদের সুরেলা কন্ঠের গান, বন্ধু পত্নীদের কবিতা পাঠের এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উক্ত বন্ধু পারিবারিক মেলাটি ও পিকনিকের সমাপ্তি হয়।