শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

মতলবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণে অনিয়মের অভিযোগ

reporter / ২৬৮ ভিউ
আপডেট : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

মতলব দক্ষিণ প্রতিনিধিঃ মতলব দক্ষিণ উপজেলায় প্রাথমিক স্তরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ( কিন্ডারগার্টেন) সরকারি বই বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিনামূল্যে বই বিতরণকালে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের চাহিদার তুলনায় বই কম দেওয়ার অভিযোগ ওঠে।
জানা যায়, পহেলা জানুয়ারি দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসবকে সামনে রেখে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণকৃত বই বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহ করা হচ্ছে। তারই অংশ হিসেবে ঘটনার দিন মতলব দক্ষিণ উপজেলার প্রাথমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে বিনামূল্যে বিতরণ করা হয়। বই বিতরণের সময় নিয়ম অনুসারে শিক্ষা অফিসার অথবা সহকারী শিক্ষক অফিসার উপস্থিত থাকার কথা থাকলেও তাদের কাউকেই দেখা যায়নি। উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দিয়ে বই বিতরণের কাজটি চালিয়ে নেন শিক্ষা অফিস। এতে চাহিদার তুলনায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বই কম দেওয়া হয়।
চাহিদার তুলনায় বই কম দেওয়ার অভিযোগে মতলব স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমির পরিচালক আশরাফুল জাহান শাওলিন বলেন, আমি আমার প্রতিষ্ঠানের প্রাক প্রাথমিকের জন্য ৬০ জনের তালিকা দিয়েছিলাম কিন্তু আমাকে ৩০ জনের বই দেওয়া হয়। সেই সাথে অন্যান্য শ্রেণীর বই দেওয়ার ক্ষেত্রে চাহিদার তুলনায় কম দিতে চেয়েছে। এতে পহেলা জানুয়ারি বই উৎসবে সকল শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়াটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। আর বই বিতরণের সময় উপজেলা শিক্ষক অফিসের কোন কর্মকর্তাকে পাওয়া যায়নি।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুন নাহার বলেন, বই বিতরণের দায়িত্ব সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সেলিনা বেগমকে দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন বলেন, অবশ্যই সংশ্লিষ্ট ক্লাসরের কর্মকর্তা থাকতে হবে, তারপরও আমি বিষয়টি দেখছি।


এই বিভাগের আরও খবর