শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে জেলা সাংবাদিক ক্লাবের ফুলেল শুভেচ্ছা বিনিময়

reporter / ২১৬ ভিউ
আপডেট : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক
বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারি দুলালকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন
চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের নেতৃবৃন্দ।


গতকাল ৩১ ডিসেম্বর শনিবার বেলা ১১টায় মতবিনিময়কালে চাঁদপুর জেলা
আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ বলেন, সাংবাদিক ক্লাব যে কোনো
দুর্নীতি ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্যে দিয়ে সমাজের সব অসঙ্গতি দূর
করবে। দলের কেউ যদি দুর্নীতি করে তাহলে পুরো দলেরই বদনাম হয় আর। তখনই আমরা
সমাজের চোখে খারাপ হয়ে যাই। তাই সবাইকে চোখ-কান খোলা রেখে সতর্কতার
সহিত চলাচল করতে হবে।
তিনি আরো বলেন, সময়ের চাহিদায় চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবটি গঠিত
হওয়ায় আমি খুব খুশি। প্রকৃত পক্ষে এটা সত্য যে মফস্বল সাংবাদিকদের নেতৃত্ব
দেয়ার জন্য জেলায় এমন একটি সাংবাদিক সংগঠনের খুবই প্রয়োজন ছিলো।
দেরিতে হলেও সংগঠনটি গঠিত হওয়ায় মাঠ পর্যায়ের সাংবাদিকদের দাবী আদায় ও
সম্মাণবৃদ্ধিতে সহায়ক হবে।
চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে এবং
সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের
মধ্যে বক্তব্য রাখেন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুনির আহমেদ, চাঁদপুর
জেলা সাংবাদিক ক্লাবের কার্য নির্বাহী সদস্য ইকবাল হোসেন পাটোয়ারী,
সহ-সভাপতি শওকত আলী, মো. মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক কে এম মাসুদ,

প্রচার সম্পাদক শ্যামল সরকার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অমরেশ দত্ত জয়,
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ খান, লাইব্রেরিয়ান সম্পাদক মনির
মিজি, কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর হোসেন, শাহআলন খান, মো. মনির
হোসেন প্রমূখ।
পরে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদকে ফুলেলে
শুভেচ্ছা জানান জেলা সাংবাদিক ক্লাবের নেতৃবৃন্দ।
এরপূর্বে ৩০ ডিসেম্বর শুক্রবার রাতে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলালকে ফুলেল শুভেচ্ছা ও
মতবিনিময় করা হয়।
এসময় আবু নঈম পাটোয়ারী দুলাল বলেন, আপনারা হলেন জাতির বিবেক, আপনাদের
যে কোন প্রয়োজনে জেলা আওয়ামী লীগ সব সময় পাশে থাকবে। মফস্বল
সাংবাদিকদের দাবীর প্রেক্ষিতে গঠিত চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবে আমাদের
পূর্ণ সমর্থন থাকবে। তবে কোন ব্যাক্তির অসৎ স্বার্থকে চরিতার্থ করার জন্য যেন
এই সংগঠনের সদস্যরা জড়িত না হয় সে দিকে খেয়াল রাখতে হবে।
চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে এবং
সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো
উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সাংগঠনিক
সম্পাদক রফিকুল ইসলাম বাবু, কোষাধক্ষ্য মুহাম্মদ আলমগীর হোসেন পাটওয়ারী
প্রমুখ।


এই বিভাগের আরও খবর