শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

রাতের আঁধারে কম্বল নিয়ে শীতার্ত মানুষের পাশে নূর হোসেন পাটওয়ারী

reporter / ২৭৮ ভিউ
আপডেট : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩

মোঃ আলমগীর হোসেনঃ
তীব্র শীত উপেক্ষা করে রাতের আঁধারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চাঁদপুর ৩ আসনের সাংসদ ও শিক্ষামন্ত্রী ডা দীপু মনি’র পক্ষ থেকে কম্বল নিয়ে শীতার্ত মানুষের দ্বারে দ্বারে  হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জনাব,নূর হোসেন পাটওয়ারী।
৮ জানুয়ারি রোববার রাতে  উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে অসহায়, গরীব,  দিনমজুর শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।
উপস্থিত সবার উদ্দেশ্যে নূর হোসেন পাটওয়ারী বলেন,  দেশের প্রতিটি মানুষ যেন ভাল থাকেন এই চিন্তা চেতনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। সারাদেশে শীতের তীব্রতা বেড়েই চলছে। আপনারা যেন কোন ভাবে শীতে কষ্ট না পান সে দিকে মাননীয় প্রধানমন্ত্রী এবং আপনাদের এমপি শিক্ষামন্ত্রী ডা দীপু মনি সজাগ দৃষ্টি রাখেন। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন, শিক্ষামন্ত্রী ডা দীপু মনি এমপির জন্য দোয়া করবেন।
এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাকসুদ আলম খান, উপ দপ্তর সম্পাদক মামুন মিজি,   উত্তর আলগী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া খান,
নীলকমল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাচ্চু সরকার, আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম গাজী,
হাইমচর উপজেলা ছাত্রলীগ যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সোহাগ।


এই বিভাগের আরও খবর