নিজস্ব প্রতিবেদকঃ
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির অর্থায়নে চাঁদপুর জেলা কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত ০২ জনকে ভ্যান গাড়ি ও লন্ড্রী দোকানের মালামাল ক্রয়ের জন্য অনুদান বিতরণ করা হয়েছে।
চাঁদপুরের জেলা প্রশাসক ও অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির সভাপতি কামরুল হাসান গতকাল ১১ জানুয়ারি বুধবার বিকেল ৩:৩০ ঘটিকায় তাঁর কার্যালয় চত্ত্বরে ০২ জনের হাতে উক্ত উপকরণ ও অনুদান তুলে দেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকার, অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির সদস্য ও মোঃ আবদুর রহমান, চাঁদপুরের জেল সুপার গোলাম দস্তগীর, প্রবেশন অফিসার মোঃ মনিরুল ইসলাম ও হিডো’র পরিচালক সালাউদ্দিন আহমেদ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
সুবিধাভোগীগণ হলেন: মোঃ মিজানুর রহমান, পিতা: মৃত আবদুল মতিন হাওলাদার, গ্রাম: সন্না, বাকিলা, হাজীগঞ্জ, চাঁদপুর – লন্ড্রীর দোকান (২৮ হাজার টাকা) ও আব্দুস সোবহান, পিতা: মৃত মোঃ আর্শ্বেদ বেপারী, রেলওয়ে শ্রমিক কলোনী, বড়স্টেশন, চাঁদপুর – ভ্যানগাড়ি (২৫ হাজার)
উল্লেখ্য মোঃ মিজানুর রহমান নারী ও শিশু পাচার মামলায় ২৪ বছর এবং আব্দুস সোবহান হত্যা মামলায় ২৩ বছর ৪ মাস কারাভোগ করে সম্প্রতি মুক্তিলাভ করেন।