শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

ফরিদগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘পিঠা উৎসব ‘ ২০২৩ অনুষ্ঠিত

reporter / ৩৩২ ভিউ
আপডেট : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩

মোঃ জাহিদুল ইসলাম ফাহিমঃ
পিঠা-পুলি আমাদের লোকজ ও নান্দনিক সংস্কৃতিরই প্রকাশ। বাঙালির লোকজ ইতিহাস-ঐতিহ্যকে ধারণ করে ‘ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন’র উদ্যোগে উপজেলার বিভিন্ন দপ্তরের অংশগ্রহণে আয়োজিত হলো ‘পিঠা উৎসব’-২০২৩।
১৭ জানুয়ারি (মঙ্গলবার) ফরিদগঞ্জ উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুর নেছা’র সভাপতিত্বে ও উপজেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক নূরন্নবী নোমান’র সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, কুমিল্লা বিশ্ব বিদ্যালয়ের সহকারি অধ্যাপক তারেক হোসেন, ফরিদগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আজিজুন্নাহার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ, মাজুদা বেগম, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক প্রকৌশলী আবরার আহ্মেদ, এআর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সূধীজন।
করোনার প্রকোপ কাটিয়ে দীর্ঘ বিরতির পর আবার আয়োজন হলে পিঠা উৎসবের।অগ্রহায়ণ মাসে নতুন ধান ওঠার পর সেগুলো গোলাবন্দি করতে বেশ কিছুটা সময় লেগে যায়। এই কর্মব্যস্ত সময়ে গ্রামীণ মানুষের শখ করার সময়টুকু থাকে না। নবান্নের পর জাঁকিয়ে শীত পড়লে পৌষসংক্রান্তিতে পিঠা তৈরির আয়োজন করা হয়।বাঙালির লোকজ ইতিহাস-ঐতিহ্যে পিঠা-পুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে প্রাচীনকাল থেকেই। পিঠা-পায়েস সাধারণত শীতকালের রসনাজাতীয় খাবার হিসাবে অত্যন্ত পরিচিত এবং মুখরোচক খাদ্য হিসাবে বাঙালি সমাজে আদরণীয়। আত্মীয়স্বজন ও পারস্পরিক সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় ও মজবুত করে তুলতে পিঠা-পুলির উৎসব বিশেষ ভূমিকা পালন করে। গ্রামবাংলার ঘরে ঘরে পিঠা-পায়েস তৈরির ধুম শীতকালেই বেশি পড়ে তার-ই ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন দপ্তরের নানা ধরণের পিঠা তৈরী করে প্রদর্শন করা হয়। এর মধ্যে রয়েছে পিঠা হচ্ছে ভাপা পিঠা, চিতই পিঠা, দুধচিতই, ছিট পিঠা, দুধকুলি, ক্ষীরকুলি, তিলকুলি, পাটিসাপটা, ফুলঝুড়ি, ধুপি পিঠা, নকশি পিঠা, মালাই পিঠা, মালপোয়া, পাকন পিঠা, ঝাল পিঠা, ম্যারা পিঠা, নকশি পিঠাসহ নানান পদের পিঠা।
পিঠা উৎসব-২০২৩ এর সেরা তিনটি স্টলকে পুরষ্কার এবং অংশগ্রহণকারী পুরষ্কার প্রদান করা হয়। পিঠা উৎসবে ১ম স্থান অর্জন করে,মহিলা অধিদপ্তর, ২য় স্থান উপজেলা পল্লী উন্নয়ন সংস্থা এবং ৩য় স্থান লাকী আক্তারের স্টল।
পিঠা উৎসবে অংশগ্রহণকারী দপ্তর গুলো হলো,ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,উপজেলা মহিলা অধিদপ্তর, উপজেলা পল্লী উন্নয়ন সংস্থা, মৎস অধিদপ্তর,লাকী আক্তার, ফরিদগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আরো অনেকেই।


এই বিভাগের আরও খবর