শিরোনাম:
শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বার্ড সংস্থার বৃত্তি প্রদান

reporter / ৩০৬ ভিউ
আপডেট : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ  বাংলাদেশ ইনষ্টিটিউট অব রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ( বার্ড) এর উদ্যোগে চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নস্থ এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষায় ২০২২ জিপিএ-৫ প্রাপ্ত উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত ১৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৩টায় বিদ্যালয়ের মনজুরুল হক শোয়েব মিলনায়তনে প্রধান শিক্ষক মোঃ শাখাওয়াত হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ইনষ্টিটিউট অব রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ( বার্ড) এর নির্বাহী পরিচালক মোহাম্মদ মাকছুদ হাসান।
বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আহসান আলী সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামাল হোসেন। বিশেষ অতিথি বক্তব্য রাখেন আশিকাটি ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী, এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মনজুরুল হক শোয়েব,  বিশিষ্ট লেখক ও শিক্ষক জেসমিন মুন্নী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক ফয়েজ আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবদুল মান্নান, পারভিন আক্তার, হাছিনা আক্তার, অবিভাবক ও বার্ড সংস্থার কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
অনুষ্ঠানে মোট ১৪জন কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, ক্রেষ্ট ও  অর্থ বিতরন করা হয়।


এই বিভাগের আরও খবর