শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

শীতার্থদের মাঝে মানব সংস্থার শীতবস্ত্র বিতরণ

reporter / ২০২ ভিউ
আপডেট : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩

মোঃ জাহিদুল ইসলাম ফাহিম : চাঁদপুর সদর উপজেলায় মানব সেবা সংস্থা (এইস.এস.ও) এর পক্ষ থেকে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
১৯ ই জানুারী (বৃহস্পতিবার) চাঁদপুর সদর উপজেলার মমিনপুর গ্রাম সমিতির সাহেব বাজারে প্রায় ১২০ জন পরিবারের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরন করা হয়।
মানবসেবা সংস্থা (এইস.এস.ও), এর সহ-সম্পাদক রবিউল আলমের সঞ্চালনায় জাতীয় ছাত্র সমাজ চাঁদপুর জেলার আহ্বায়ক মোঃ শরিফ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান সাদ্দাম, বাগাদী ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক, খোরশেদ আলম আকিব।
শীত বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি, শাহজাহান গাজী, সমাজ সেবক জাকারিয়া খান, ফারুখ মুন্সী, মানব সেবা সংস্থা (এইচ.এস.ও) এর সভাপতি আল আমিন আহমেদ, সহ- সভাপতি মোঃ তারেক, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, সহ- সাংগঠনিক সম্পাদক আকলিমা আক্তার , অর্থ সম্পাদক মরিয়ম আক্তার রাহা, প্রচার সম্পাদক সুইম পাটোয়ারী, সহ-প্রচার সম্পাদক আরমিন মজুমদার, সদস্য কামরুল হাছান, পলি আক্তার, ফারিহা আক্তার, সাজ্জাদ সানি, আঁখি আক্তার, বৃষ্টি আক্তার, প্রিন্টু, সাইফুল ইসলাম, হিমেল আল আমিন, মহিউদ্দিন কাজি ফরিহা আক্তার রিতু সহ অন্যান্যরা।


এই বিভাগের আরও খবর