শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

চাঁদপুরে যৌতুক মামলায় পুলিশের হাতে সাদ্দাম হোসেন গ্রেফতার

reporter / ৩০৯ ভিউ
আপডেট : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর সদরে যৌতুক ও নারী নির্যাতন মামলায় সাদ্দাম হোসেন শামীম নামে এক আসামীকে পুলিশ গ্রেফতার করেছে। ২২ জানুয়ারি রোববার দুপুরে বাবুরহাট থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্র জানায়, ফরিদগঞ্জের বিশের বন্দ কাজী বাড়ীর আব্দুল মান্নানের মেয়ে দুই সন্তানের জননী শিল্পী আক্তার ২০২২ সালের ১৯ ডিসেম্বর কোর্টে মামলা করেন। মামলা নং-৮৯৪/২০২২। সে মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী হচ্ছেন সাদ্দাম হোসেন শামীম।
মামলার বাদী শিল্পী আক্তার বলেন, আমার স্বামী সাদ্দাম হোসেন শামীম নিজের নাম আড়াল করে নাজমুল হুদা নামে ছদ্দ নাম প্রতারণার কাজে ব্যবহার করতো। তিনি ফেনী সদরের উত্তর চারিপুর এলাকার মোঃ নুরুল হুদার ছেলে হয়েও বাবুরহাট এসে একটি সমবায় সমিতি খুলে প্রতারণা করতো। তাছাড়া নানা সময়ে তার বিরুদ্ধে নারী কেলেংকারীর অভিযোগের প্রতিবাদ করায় সে আমাকে প্রতিনিয়ত খুব মারধর করতো। আমি এর প্রতিকার ও বিচার পেতেই আদালতের শরনাপন্ন হয়েছি।
এদিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার এসআই মোঃ জাকির হোসেন ভূঁইয়া বলেন, যৌতুক ও নারী নির্যাতনের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সাদ্দাম হোসেনকে গ্রেফতার করে তাকে হেফাজতে নিয়েছি। তাকে আমরা আদালতে প্রেরণের ব্যবস্থা প্রক্রিয়াধীন রেখেছি।


এই বিভাগের আরও খবর