সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ
নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের সুপরিচিত সামাজিক সংগঠন চাঁদমুখ এর বিশেষ সাধারণ সভা গত ২৬ ডিসেম্বর বিকাল ৪ টায় চাঁদপুর সাহিত্য একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে ২০২৩ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সভাপতি হিসেবে চাঁদপুর সরকারি কলেজের শিক্ষক কামরুল হাসান ও হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এম. আব্দুল আজিজ শিশিরকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। নবগঠিত এই কমিটির অন্যরা হলেন –
সহ-সভাপতি : হাবিবুর রহমান পাটওয়ারী, তাছলিমা মুন্নী, মোঃ ওয়ালিদ হোসেন খান, শাহমুব জুয়েল, মুহাম্মদ ফরিদ হাসান। সহ-সাধারণ সম্পাদক :আইকে হেলাল, সুলতান মাহমুদ, মোহাম্মদ শওকত হোসেন। সাংগঠনিক সম্পাদক : আব্দুল খালেক মুন্সী, সহসাংগঠনিক সম্পাদক : আবদুল লতিফ মিয়াজী, ইদ্রিস মজুমদার ( সুজন), মো: ফয়সাল আহম্মেদ ফরাজী। অর্থ সম্পাদক :
মুহাম্মদ ইমরান শাকির, দপ্তর সম্পাদক : এম আর এম শোভন, অনুষ্ঠান সম্পাদক : মোঃ তানভীর হোসেন, দুর্যোগ ও ত্রান সম্পাদক : মোঃ আলী শেখ, প্রচার ও যোগাযোগ সম্পাদক : মোঃ শিপন শেখ, সহ প্রচার ও যোগাযোগ সম্পাদক: মো হানিফ। নারী বিষয়ক সম্পাদক : নাজমুন নাহার, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: মোঃ ইলিয়াছ মজুমদার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক : মোঃ মুরাদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক: মুহাম্মদ আবুল কালাম আজাদ। নির্বাহী সদস্যঃ এইচএম জাকির, শেখ মহিউদ্দিন রাসেল, ফিরোজ আলম, মোঃ তাজুল ইসলাম, মুহাম্মদ ওয়ালীউল্যাহ, জাবেদ মিয়ানদাদ ও মাহবুব হাসান জুয়েল।
আগামী ৪ ফেব্রুয়ারি শনিবার বিকাল ৩ টায় চাঁদপুর সাহিত্য একাডেমী মিলনায়তনে উক্ত কমিটির অভিষেক অনুষ্ঠিত হবে।