নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর খ্রীষ্টিয়ান মিশন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এর উদ্বোধন গতকাল ১৫ ফেব্রুয়ারি বুধবার সকাল ৯ টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনে করেন প্রধান অতিথি অতিথি এ সময় বিশেষ অতিথি সহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ জাতীয় পতাকার প্রতি দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন।
এরপরই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার
উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোহাম্মদ আবদুল হাই।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য থোমাস দাস গুপ্ত।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর খ্রীষ্টিয়ান মিশন স্কুলের প্রধান শিক্ষিকা সীমা গাইন।
অনুষ্ঠানে সহকারী শিক্ষিকা সিলভিয়া মন্ডল পপির সঞ্চালনায় বক্তব্যে পূর্বে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচছা ও ব্যাজ পরিয়ে দেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ঝুমা দেবনাথ, শাওন সাথী ও তপতী ভৌমিক।
বক্তব্য শেষে সহকারী শিক্ষক ফৌজিয়া হোসেন পুতুলের পরিচালনায় ডাম-ডেলের তালে-তালে স্কুল শিক্ষার্থীদের শারীরিক কসরত ও দেশাত্মবোধক সঙ্গীতের তালে তালে নৃত্য পরিবেশন করা হয়।
এরপর সকাল থেকে দিনব্যাপী সকল শ্রেণির শিক্ষার্থীেদের মাঝে প্রায় ৬৯ টি ক্রীড়া প্রতিযোগিতা শেষে অভিভাবকদের ও শিক্ষকদের খেলা অনুষ্ঠিত হয়। সবশেষে সকল শ্রেণির শিক্ষার্থীদের জন্য উম্মুক্ত যেমন খুশি তেমন সাজো।
বিকেলে পুরস্কার বিতরণ করেন বিশেষ অতিথি স্কুল ম্যানেজিং কমিটির সদস্য থোমাস দাস গুপ্ত।
ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন প্রতিযোগিতার পরিচালনা করেন সহকারী শিক্ষক রোজনীল সুইটি, কয়েল গাইন, রত্না রানী মিত্র, মেরী বালা, আসমা আক্তার, কনিকা দাস, প্রদ্যুতি দে, সবিতা গাউন, মুক্তি দাম প্রমূখ।
অনুষ্ঠানে শপথনামা পাঠ করেন ৫ম শ্রেণির শিক্ষার্থী সাইফ আল হাসান।