শিরোনাম:
লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক

মা’ আরিফুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান সম্পন্ন

reporter / ৩৬৭ ভিউ
আপডেট : শনিবার, ১১ মার্চ, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ  মা’ আরিফুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা এর উদ্যোগে হিফজ সমাপনকারী হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে গতকাল ১১ মার্চ শনিবার সকাল ৯ টায় চাঁদপুর শহরের পুরাণ আদালত পাড়া মাদ্রাসা মিলনায়তনে ইসলাহী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাদ মাগরিবের নামাজের পর প্রধান অতিথি পীরে কামেল আল্লামা নুরুল হক সাহেব ( দা. বা. ) কুমিল্লা বট্রগ্রাম পীর সাহেব দোয়া ও মোনাজাত এবং ১১ জন হিফজ সমাপনকারী হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান করেন।
দোয়া ও মোনাজাতে মহান আল্লাহ তায়ালা নিকট   নিজের জন্য, মা-বাবা, পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন সকলের গুনাহের মাফ ও সুস্থতা চেয়ে আল্লাহর ইবাদত পালন এবং কবরবাসী সকল মুসলমান ভাই-বোন এর রুহের মাগফেরাত কামনা করে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা কামনা করেন, মাদ্রাসা কমিটির সহ-সভাপতি আঃ রহমান পাটওয়ারী মোস্তফা  দুই সপ্তাহব্যাপী কিডনি সমস্যা সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ঢাকা ও বর্তমানে কুমিল্লা মেডিকেল হাসপাতালে আই সি সি ইউ তে চিকিৎসাধীন সহ আরো যারা বিভিন্ন হাসপাতালে, বাসা-বাড়িতে অসুস্থ অবস্থায় আছেন সকলের সুস্থতা কামনা করেন।
এর পূর্বে ওয়াজ মাহফিলে দেশ বরেণ্য ওলামায়েগনের মধ্যে কোরআন তাশরিক করেন নারায়ণগঞ্জ আমলাপাড়া মাদরাসার শায়খুল হাদীস আল্লামা মাকছুদুর রহমান কাসেমী ( দা. বা. ), আল করীম  মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল আমিন জিহাদী, ঐতিহাসিক জামে মসজিদের মাওলানা মুফতি মাহবুবুর রহমান, দারুল ক্বারার ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা লাকিতুল্লাহ, জামিয়া আরবিয়্যাহ কাসিমুল উলুম জাফরাবাদ হাফিজিয়া মুহতামিম  মাওলানা আল আমিন সাহেব চর ফিলিজ বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি আব্দুল কাদির বিপ্লবী  প্রমূখ।
এ সময়  মা’ আরিফুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা নাছির উদ্দিনের সার্বিক পরিচালনায় সভাপতিত্বের বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা  সভাপতি আলহাজ্ব এস. এম. জয়নাল আবেদীন।  যারা হিফজ সমাপনকারী হাফেজ ছাত্রদের পাগড়ী গ্রহণ করেন হাফেজ মুহাম্মদ আবদুল্লাহ বেপারী, হাফেজ মুহাম্মদ আবু সাঈদ বেপারী, হাফেজ মুহাম্মদ ফাহিম হোসেন, হাফেজ মুহাম্মদ আফনান তালুকদার, হাফেজ মুহাম্মদ মাহফুজুর রহমান, হাফেজ মুহাম্মদ আবদুল মমিন, হাফেজ মুহাম্মদ রাশেদুল ইসলাম, হাফেজ মুহাম্মদ মাহাদী হাসান, হাফেজ মুহাম্মদ জিহাদ গাজী, হাফেজ মুহাম্মদ ওসামা পাটওয়ারী ও হাফেজ মুহাম্মদ আবদুর রহমান।
 এ সময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার কমিটির সহ-সভাপতি নজরুল আমিন সাজু, আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ আখন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের, মাসুদ পাটওয়ারী, কোষাধ্যাক্ষ ফয়সাল আহমেদ, দপ্তর সম্পাদক প্রফেসর হাফিজুর রহমান।


এই বিভাগের আরও খবর