শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

মতলব দক্ষিণে যক্ষা দিবস পালিত

reporter / ৩৫৫ ভিউ
আপডেট : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩

  মতলব দক্ষিণ প্রতিনিধিঃ মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে  বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে। গত ২৩ মার্চ সকাল দশটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে র্্যালী বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় এসে সমাপ্ত হয়।  বিশ্ব যক্ষা দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ‘হ্যাঁ! আমরা যক্ষা নির্মূল করতে পারি”। পরে হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনাসভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহ মোঃ মহিবুল্লার সভাপতিত্বে ও ব্র্যাকের  প্রোগ্রাম অফিসার মোঃ রেজাউল কবিরের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাজীব কিশোর বনিক, ষক্ষা রোগ নিয়ন্ত্রক ডাঃ বোরহান উদ্দিন, মেডিকেল অফিসার ( জুনিয়র কনসালটেন্ট সার্জারী) ডাঃ নুরে আলম মজুমদার, মেডিকেল অফিসার ডাঃ মোশাররফ হোসেন হিমেল, মতলব দক্ষিণ থানার এসআই রুহুল আমিন, টিএলসিএ আব্দুল মালেক প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিকসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাবৃন্দ।


এই বিভাগের আরও খবর