শিরোনাম:
চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু

পুরানবাজার হতে ৪ জুয়াড়ি আটক

reporter / ২৯৬ ভিউ
আপডেট : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ দীর্ঘদিন যাবৎ চাঁদপুরের পুরানবাজারে রমরমা জুয়া চললেও এবার তা বন্ধে সাড়াশি অভিযান চালিয়েছে পুলিশ।
২৩ মার্চ বৃহস্পতিবার বিকাল ৫ টায় মা কালী পট্টির সৈয়দের দোকানের পেছনে এ অভিযান চালানো হয়।
পুরানবাজার পুলিশ ফাঁড়ির হয়ে সঙ্গীয় ফোর্সসহ এ অভিযানের নেতৃত্ব দেন এসআই নয়ন। অভিযানে জুয়াখেলার বোর্ড,কার্ড ও নগদ টাকাসহ নয়ন মাঝী(৪০), কালু পাটওয়ারী(৬০), সেলিম খান(৩৫) ও ইসমাইল হাওলাদার(৪৫) আটক করা হয়। পরে তাদেরকে আদালতে প্রেরণের জন্য সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন পুরানবাজার ফাঁড়ির ইনচার্জ রাজিব শর্মা।
তিনি বলেন, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে মাদক,জুয়া,সন্ত্রাস, জঙ্গীবাদসহ সব রকমের অপরাধের বিরুদ্ধে পুরানবাজার পুলিশ ফাঁড়ি নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। সেই অভিযানেই ৪ জুয়াড়িকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। সামাজিক অবক্ষয়রোধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর