চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার এ টি ও মজিবুর রহমান, ইউনিয়ন পরিষদের সচিব শ্যামল চন্দ্র মহাজন, ইউনিয় মেম্বার আলী আহমেদ বকাউল, মুকবুল হোসেন প্রধানিয়া, পারভেজ গাজী রনি, ইহব্রাহীম কামাল সিরাজ, আবু বকর পাটওয়ারী, শফিউল কুড়ালী, জাহাঙ্গীর সরকার, হাসান আলী দেওয়ান, হানিফ বেপারী, মহিলা মেন্বার ময়না বেগম, লুৎফা বেগম, মরিয়ম বেগম, সদর উপজেলা যুবলীগের সদস্য শাহাজালাল বন্ধুকসী, এমবি কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাচ্চু মাস্টার, ইউনিয়ন যুবলীগের সভাপতি শওকত আলী গাজী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক বিল্লাল দেওয়ানসহ আরো অনেকে।
হাজী হযরত আলী বেপারী বলেন জাতীয় সম্পদ ইলিশ। এ ইলিশের পোনা জাটকা রক্ষায় মার্চ – এপ্রিল দু মাস চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত সরকার অভয়াশ্রম ঘোষণা করেছেন। এ সময় নদীতে সকল প্রকার মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মওজুদ ও পরিবহন নিষিদ্ধ। জাটকা না ধরার জন্যে সরকার নিবন্ধিত জেলেদের এ খাদ্য সহায়তা দিয়েছে। সেই আলোকে ইউনিয়নের ২ হাজার ৪শ’ ৫০ জন তালিকাভুক্ত জেলের মাঝে মাঝে ২ হাজার ২ শ ৩০ জন জেলের খাদ্য সহায়তার বরাদ্ধ সরকার দিয়েছে। আমরা নিবন্ধিত সকল জেরের মাঝে সমান ভাবে চাল বন্টন করে দিয়েছি।