শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

কচুয়ায় আলুর বাম্পার ফলন

reporter / ২৪১ ভিউ
আপডেট : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

কচুয়া প্রতিনিধিঃ
চাঁদপুরের কচুয়া উপজেলায় চাষাবাদকৃত আলুর বাম্পার ফলন হয়েছে। চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ২ হাজার ৮৪ হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে। আবহাওয়া অনুকুল থাকায় চলতি মৌসুমে আলু ক্ষেতে বড় ধরণের রোগের আক্রমণ দেখা না দেয়ায় বাম্পার ফলন হয়। এতে উপজেলার আলুর দাম ও ফলন পেয়ে খুশি কৃষকরা। বর্তমানে আলুর বাজারও বেশ ভাল। আলুর ভালো ফলন পেয়ে খুশি উপজেলার কৃষকরা।
দোয়াটি গ্রামের আলু চাষী আব্দুর রহমান ও সফিক হোসেন জানান, গত বছর আলুতে পঁচন রোগ দেখা দেয়ায় আলু চাষে তেমন লাভ করতে পারেননি। এবার কৃষি বিভাগের পরামর্শে আলুর ভালো ফলন হয়েছে। চলতি মৌসুমে আলুর ফলন ও দাম ভালো পাওয়ায় আগামীতে আরো বেশি আলু আবাদ করার আশা করছি।
সেঙ্গুয়া গ্রামের কৃষক মিজান,তাফাজ্জল ও আব্দুল করিম বলেন, গত বছর আলুর সঠিক দাম পাইনি,তারপরও চলতি মৌসুমে ক্ষতি পুষিয়ে নিতে আলুর আবাদ করেছি। এবছর আমাদের আলুর ফলন ভালো হয়েছে। বিভিন্ন রোগ ও বৃষ্টির আক্রমন থেকে রক্ষা পাওয়ায় এবছর আলুর ভালো ফলন হয়। আশা করছি আলুর ন্যায্যমূল্য ভালো পেলে আগামীতে ব্যাপক হারে আলু আবাদ করার চিন্তুা করছি।
উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকতা অমল চন্দ্র সরকার  জানান, আলুর সঠিক পরিচর্যা ও আবহাওয়া অনুকুল থাকায় এ উপজেলায় এবার আলুর বাম্পার ফলন হয়েছে। আগামীতে আলুর ফলন বেশি আবাদ করার জন্য আলু চাষীদের সার্বিক পরামর্শ দেয়া হচ্ছে বলেও জানান তিনি।


এই বিভাগের আরও খবর