শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

হাজীগঞ্জের ৪ জনসহ গ্রেপ্তার ৬ মাদক কারবারি

reporter / ৩৪০ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লায় পৃথক দুটি অভিযানে ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাবের-১১। র‌্যাবের নিয়মিত আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় ১০ ও ১১ তারিখ পৃথক দুটি অভিযান পরিচালনা করে র‌্যাব-১১।
র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এর কোম্পানী অধিনায়ক ও উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, ১১ এপ্রিল মঙ্গলবার ভোর রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ধর্মপুর এলাকা থেকে প্রায় ৩২ কেজি গাঁজা’সহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার শুভপুর গ্রামের মনির হোসেন এর ছেলে মোঃ মোস্তফা হোসেন (২৫)। এসময় মাদক পরিবহণে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়।
১০ এপ্রিল পৃথক একটি অভিযানে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল। এসময় জেলার কোতয়ালী মডেল থানাধীন আমতলী এলাকা হতে ২০ কেজি গাঁজা’সহ ০৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় এবং এসময় মাদক পরিবহণে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো- ১। চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার কাপাইকাপ গ্রামের সেলিম মিজি এর ছেলে মোঃ রাকিবুল ইসলাম (২০), ২। একই থানার বাটুরা গ্রামের আবু তাহের পাটোয়ারী এর ছেলে সুজন পাটোয়ারী (৩০); ৩। ছয়ছিলা গ্রামের মনির মিজি এর ছেলে আল আমিন মিজি (২৫) ও ৪। মৃত হোসেন কাজী এর ছেলে সাব্বির হোসেন (১৯),৫। কির্ত্তনখোলা গ্রামের মৃত সিরাজ এর ছেলে রবিউল গাজী (৩২)।


এই বিভাগের আরও খবর