শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

মতলবে আজমল খান ওয়েলফেয়ার এসোসিয়েশন এর আত্মপ্রকাশ

reporter / ৩২৫ ভিউ
আপডেট : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

আল আমিন মিয়াজী: মতলবে আত্মপ্রকাশ হল আজমল খান ওয়েলফেয়ার এসোসিয়েশন। গতকাল মতলবের ডিউড্রপ ইন্টারন্যাশনাল স্কুলে আয়োজিত এক ইফতার ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে উক্ত সংগঠন এর আত্মপ্রকাশ ঘটে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি ফারুক আহমেদ বাদল, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মোরশেদ আলম সিরাজী, আলোচনা করেন মতলব সরকারি কলেজের ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক জাকির হোসেন।
এছাড়া শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষাবিদ মরহুম আজমল খান এর জেষ্ঠ ছেলে সাঈয়েদুল আরেফিন শ্যামল জানিয়েছেন তার বাবার শুভাকাঙ্ক্ষীদের আগ্রহের কারনে এ এসোসিয়েশন গঠন করা হয়েছে।
মরহুম আজমল খান ইসলাম প্রচার সমিতির চেয়ারম্যান ও রাবেতা আলমে ইসলামের দায়িত্বে থাকাকালীন সমাজের দরিদ্র মানুষের জন্য নানাভাবে সাহায্য ও সহযোগিতা করেছেন।এই সংগঠনের মাধ্যমেও সেইসব মানুষের প্রতি সহযোগিতার চেষ্টা করা হবে।


এই বিভাগের আরও খবর