শিরোনাম:
লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক

বিশিষ্ট লেখক ও সংগঠক তছলিম হোসেন হাওলাদার আর নেই

reporter / ৭৯৩ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরের বর্ষীয়ান লেখক, কবি ও গল্পকার এবং চাঁদপুর সাহিত্য পরিষদের সভাপতি তছলিম হোসেন হাওলাদার (৬৫) আর বেঁচে নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১৫ মে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে চাঁদপুরের সাহিত্য অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
কবি ও সংগঠক তছলিম হোসেন হাওলাদারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল।
এছাড়াও গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছে দৈনিক প্রিয় চাঁদপুর, দৈনিক চাঁদপুর কণ্ঠ, চাঁদপুর সাহিত্যে পরিষদ, সাহিত্য মঞ্চ, দৈনিক আদি বাংলা, দৈনিক শপথ, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, চাঁদপুর লেখক পরিষদ, চর্যাপদ একাডেমি, চাঁদমুখ, সামাজিক সংগঠন আপন, সেন্টার ফর হিস্ট্রি এন্ড কালচারাল রিসার্চ, বাংলাদেশ রাইটার্স ফোরাম, বাংলায়ন সভা পরিবারসহ চাঁদপুরের শিল্প-সাহিত্য অঙ্গনের ব্যক্তিবর্গ।
শোক বার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ : তছলিম হোসেন হাওলাদার আশির দশক থেকে সাহিত্য চর্চা শুরু করেন। তিনি এক সুলেখক হিসেবে স্থানীয় এবং জাতীয়পর্যারে পরিচিত ছিলেন। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য : মাঠের যোদ্ধা চাই, কহর দরিয়ার পানি, কখনও শাশ্বত, মুক্তির মিছিলে আমিও ছিলাম, স্মৃতির অন্তরালে। এছাড়াও তিনি সম্পাদনা করেছেন ছোটকাগজ অনপেক্ষ ও মৃত্তিকা। মৃত্যুর আগ পর্যন্ত তিনি চাঁদপুর সাহিত্য পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।


এই বিভাগের আরও খবর