শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

অ্যাডঃ কে, এম .রাসেলের মৃত্যুতে ফুলকোট রেভারেন্স ও শোকসভা

reporter / ৪৯১ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডঃ কে.এম. রাসেলের মৃত্যুতে ফুলকোট রেভারেন্স ও শোকসভা পালিত হয়েছে।

মঙ্গলবার ( ২০ নভেম্বর ) সকালে জেলা জজ আদালতে ভারপ্রাপ্ত জেলা জজ ( অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ ) ফারহানা ইয়াছমিনের সভাপ্রধানে ফুলকোট রেভারেন্স পালন করা হয়। এ সময় জেলা জজ আদালত ও জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক সহ আইনজীবীরা এজলাসে উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অ্যাডঃ কাজী আবদুল গফুর।

ফুলকোট রেভারেন্স শেষে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে শোকসভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ এ.টি.এম মোস্তফা কামাল। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারন সম্পাদক অ্যাডঃ এ.জেড.এম রফিকুল হাসান রিপন।

শোকসভায় বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী অ্যাডঃ জহিরুল ইসলাম, অ্যাড: মোবারক হোসেন, অ্যাড: আহসান হাবীব, অ্যাড: কামাল উদ্দিন আহমেদ, অ্যাডঃ মিজানুর রহমান, অ্যাডঃ মজিবুর রহমান ভূইয়া, অ্যাড: শহীদুল্লাহ পাটওয়ারী, অ্যাড: এমরান হোসেন, অ্যাড: শাহআলম (২), অ্যাড: শাহাদাত হোসেন, অ্যাডঃ আবদুর রহমান, অ্যাড: হালিম পাটওয়ারী, অ্যাড: খোরশেদ আলম শাওন, অ্যাডঃ আবুল কালাম আজাদ, অ্যাড: ইমাম হোসেন টিটু, অ্যাড: রিয়াদ হোসেন মুনতাসীর প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অ্যাডঃ জাবির হোসেন।

উল্লেখ্য অ্যাডঃ কে.এম. রাসেল সোমবার সন্ধায় শহরের বিষ্ণুদী এলাকার ভাড়া বাসায় মারা যান ( ইন্না..রাজেউন)। মঙ্গলবার বাদ জোহর হাজীগঞ্জ উপজেলার নাসিরকোট এলাকার চারিয়ানি গ্রামস্থ নিজ বাড়ী বেপারী বাড়িতে জানাজা শেষে তাকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন মাওলানা ফৈরদাউস হাসান। জানাজাতে অংশ নেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ এ.টি.এম মোস্তফা কামাল, সাধারন সম্পাদক অ্যাডঃ এ.জেড.এম রফিকুল হাসান রিপন, সিনিয়র আইনজীবী অ্যাডঃ জহিরুল ইসলাম, অ্যাডঃ সেলিম আকবর, অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, অ্যাডঃ আবদুর রহমান, অ্যাডঃ জাহাঙ্গীর আলম শেখ, অ্যাডঃ মোঃ নুরুল আমিন খান, অ্যাডঃ আবুল কালাম আজাদ, অ্যাডঃ রিয়াদ হোসেন মুনতাসির সহ স্থানীয় এলাকাবাসী, পরিবারের সদস্য ও মুসল্লিরা। তিনি চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে ২০১৫ সালের ৫ জানুয়ারিতে যোগ দেন এবং সোমবার ( ১৯ নভেম্বর ) ও তিনি আদালতের শেষে দুপুরে বাসায় ফিরেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৬ বছর।

 


এই বিভাগের আরও খবর