শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

চাঁদপুর অযাচক আশ্রমে দুই দিনের ভ্রাতৃ-দ্বিতীয়া অখণ্ডসম্মেলন শুরু

reporter / ৬৪৭ ভিউ
আপডেট : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

অখণ্ডমণ্ডলেশ্বর শ্রীশ্রীস্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের “পুণ্যজন্মস্থান চাঁদপুর অযাচক আশ্রমে” প্রতি বছরের ন্যায় এবারও ‘ভ্রাতৃ-দ্বিতীয়া অখণ্ডসম্মেলন” অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সম্মেলনে বাংলাদেশের সকল ”অখণ্ড মণ্ডলী” আঞ্চলিক ও জেলা সম্মিলিত অখণ্ড সংগঠনের প্রতিনিধিবৃন্দরা অংশ গ্রহণ করবেন।

বাংলাদেশে অখণ্ড আদর্শ অনুসারীদের কেন্দ্রীয় সংগঠন “বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠন” প্রতি বছর এই সম্মেলন আয়োজন করে থাকে। “পুণ্যজন্মস্থান চাঁদপুর অযাচক আশ্রম পরিচালনা পরিষদ” এবং চাঁদপুর অযাচক আশ্রম বোড-অব-ট্রাষ্ট এ সম্মেলনকে সার্বিক সহযোগিতা প্রদান করে থাকেন। “ভ্রাতৃ-দ্বিতীয়া অখণ্ডসম্মেলন” উপলক্ষ্যে অনুষ্ঠান সূচীর মধ্যে রয়েছে : ১৬ নভেম্বর বৃহষ্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় “চাঁপুর অযাচক আশ্রম” প্রাঙ্গনে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অংশ গ্রহণে সমবেত উপাসনা। রাত ৮টায় “বাংলাদেশের বিভিন্ন প্রান্তের প্রতিনিধি বৃন্দদেরকে নিয়ে সাংগঠনিক আলোচনা প্রথম পর্ব শুরু, রাত ১টায় সাংগঠনিক অধিবেশনের (১ম পর্ব) মূলতবি ঘোষনা।

দ্বিতীয় দিন ১৮ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ৮টাৃয “পুণ্যজন্মস্থান চাঁদপুর অযাচক আশ্রমের” আয়োজনে সাপ্তাহিক সমবেত উপাসনা। বেলা ১১টায় ভ্রাতৃ-দ্বিতীয়া অখণ্ডসম্মেলনের শুভ উদ্বোধনী অনুষ্ঠান। এ সম্মেলনে বৃহত্তর চাঁদপুর জেলার সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

সম্মেলনে “চাঁদপুর অযাচক আশ্রমের” অধ্যক্ষ শ্রী স্বরূপ ব্রহ্মচারী বৃহত্তর চাঁদপুর জেলার অখণ্ড-অনখণ্ড ও সনাতনী সমাজের সকল সজ্জন বৃন্দকে সপরিবারে উপস্থিত থাকার জন্য আমন্ত্রন জানিয়েছেন।


এই বিভাগের আরও খবর