শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

চাঁদপুরে বসুন্ধরা শুভসংঘের বই উৎসব

reporter / ২৮৯ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে বসুন্ধরা শুভসংঘ পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে ব্যাতিক্রমী বই উৎসব পালন করা হয়েছে।

২০ নভেম্বর সোমবার বিকালে শহরের পুরান বাজার ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে শিক্ষার্থী,অভিবাবক, সংগঠক ও জনপ্রতিনিধেদের যৌথ অংশ গ্রহনে বই উৎসব পালন করা হয়।

বসুন্ধরা শুভসংঘের আয়োজনে বই উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল।এসময় তিনি বলেন বই মানুষকে আলোর পথে আনে জীবন আলোকিত করে।নিজেকে আবিষ্কার করতে হলে বই পড়া তথা পড়াশোনার বিকল্প নেই।বই আমাদের সুন্দর ভবিষ্যৎ এর নির্দেশক যদি আমরা তা সঠিক ভাবে ব্যবহার করতে পারি।কাজেই আমাদের জীবনে বই পড়ার গুরুত্ব দিতে হবে।পড়ার জন্য পড়লেই হবে না জ্ঞান অর্জন করতে হবে এবং তা বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে ।আমি বসুন্ধরা শুভসংঘের বই উৎসবের সফলতা ও সার্থকতা কামনা করছি।অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ১০০ বই বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের জেলা সভাপতি আরমান চৌধুরী রবিন,সময় টিভির জেলা প্রতিনিধি ফারুক আহম্মদ,ব্যবসায়ী অনুকূল পোদ্দার রন্টি,তারুণ্যের অগ্রদূত সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বিভিয়ান ঘোষ, বর্তমান সভাপতি ইমরান খান অভিববাবক প্রতিনিধিরা।

 


এই বিভাগের আরও খবর