শিরোনাম:
লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক

চাঁদপুর খ্রীষ্টিয়ান মিশন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

reporter / ৩৩৪ ভিউ
আপডেট : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ   চাঁদপুর খ্রীষ্টিয়ান মিশন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এর উদ্বোধন গতকাল ১৫ ফেব্রুয়ারি বুধবার সকাল ৯ টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনে করেন প্রধান অতিথি অতিথি এ সময়  বিশেষ অতিথি সহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ জাতীয় পতাকার প্রতি দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন।
এরপরই  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার
 উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোহাম্মদ আবদুল হাই।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য থোমাস দাস গুপ্ত।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর খ্রীষ্টিয়ান মিশন স্কুলের প্রধান শিক্ষিকা সীমা গাইন।
 অনুষ্ঠানে সহকারী শিক্ষিকা সিলভিয়া মন্ডল পপির সঞ্চালনায় বক্তব্যে পূর্বে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচছা ও ব্যাজ পরিয়ে দেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ঝুমা দেবনাথ, শাওন সাথী ও তপতী ভৌমিক।
বক্তব্য শেষে সহকারী শিক্ষক ফৌজিয়া হোসেন পুতুলের পরিচালনায়  ডাম-ডেলের তালে-তালে  স্কুল শিক্ষার্থীদের শারীরিক কসরত ও দেশাত্মবোধক সঙ্গীতের তালে তালে নৃত্য পরিবেশন করা হয়।
এরপর সকাল থেকে দিনব্যাপী সকল শ্রেণির শিক্ষার্থীেদের মাঝে প্রায় ৬৯ টি ক্রীড়া প্রতিযোগিতা শেষে অভিভাবকদের ও শিক্ষকদের খেলা অনুষ্ঠিত হয়। সবশেষে সকল শ্রেণির শিক্ষার্থীদের জন্য উম্মুক্ত যেমন খুশি তেমন সাজো।
বিকেলে পুরস্কার বিতরণ করেন বিশেষ অতিথি স্কুল ম্যানেজিং কমিটির সদস্য থোমাস দাস গুপ্ত।
ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন প্রতিযোগিতার পরিচালনা করেন সহকারী শিক্ষক রোজনীল সুইটি, কয়েল গাইন, রত্না রানী মিত্র, মেরী বালা, আসমা আক্তার, কনিকা দাস, প্রদ্যুতি দে, সবিতা গাউন, মুক্তি দাম প্রমূখ।
অনুষ্ঠানে শপথনামা পাঠ করেন ৫ম শ্রেণির শিক্ষার্থী সাইফ আল হাসান।


এই বিভাগের আরও খবর