শিরোনাম:
এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চাঁদপুর জেলা প্রশাসন অলিম্পিয়াড এর   চুড়ান্ত প্রতিযোগিতা সম্পন্ন

reporter / ২৬৫ ভিউ
আপডেট : রবিবার, ২০ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ  চাঁদপুরে জেলা প্রশাসন অলিম্পিয়াড – ২০২২ এর  চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৯ নভেম্বর শনিবার সকালে চাঁদপুর শহরের গণি আদর্শ  উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ উদ্বোধনী পর্বে উদ্বোধক ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফসর অসিত বরণ দাশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি)  বশির আহমেদ। আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন, লেখক, ছড়াকার ডাঃ পীযুষ কান্তি বড়ুয়া ।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন ,  চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও   চাঁদপুর আহমাদিয়া ফাজিল (ডিগ্রি)  মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ  ইকবাল হোসেন পাটোয়ারী।
মাধ্যমিক পর্যায়ের ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতা এবং ৭ম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ইংলিশ স্পেলিং কনটেস্ট অনুষ্ঠিত হয়। এর আগে এ সকল শিক্ষার্থীরা প্রতিষ্ঠান পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত জেলা প্রশাসন অলিম্পিয়াডে অংশ নিয়ে বিজয়ী হয়ে জেলা পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। জেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতায় ১ম বিজয়ী হয়েছে হাজীগঞ্জ উপজেলা,  ২য় সদর উপজেলা, ৩য় স্থান অর্জন করেছে কচুয়া উপজেলা। এছাড়া ইংলিশ স্পেলিং কনটেস্টে ১ম হয়েছে হাজীগঞ্জ উপজেলা, ২য় সদর উপজেলা, ৩য় স্থান অর্জন করেছে কচুয়া উপজেলা। বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষকগণ বলেন, এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা আগের তুলনায় অনেক বেশী পাঠ্যপুস্তক অধ্যায়নে মনযোগী হয়েছে।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় জেলার ২৮ হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নেয়। শুরুতেই  এটির শুভ উদ্বোধন করেন, জেলা প্রশাসক কামরুল হাসান।


এই বিভাগের আরও খবর