শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

চাঁদপুরে আঙ্গুর বলে মনেক্কা বিক্রির প্রতারণা, ৪ প্রতিষ্ঠানকে অর্থদন্ড

reporter / ২৫৬ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৯ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরে আঙ্গুর ফল বলে ভারত থেকে আগত মনেক্কা নামক ফল বিক্রির প্রতারণা ও মূল্য তালিকা না থাকায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৮ মে) দুপুর থেকে শহরের পাল বাজার ও ছায়াবানী রোডস্থ ফল মার্কেটে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক নুর হোসেন।
এসময় আঙ্গুর ফল বলে কম দামের মনেক্কা ফল বিক্রির দায়ে পাল বাজারের ফল বিতানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ৫ হাজার টাকা, মতিউরের ফলের দোকানে মূল্য তালিকা না থাকায় ২হাজার টাকা, ছায়াবানী মোড়ের রেললাইন সংলগ্ন হাতে নাতে ধৃত আঙ্গুর ফল বলে মনেক্কা বিক্রির দায়ে ও মূল্য তালিকা না থাকায় মামুন ফ্রুটসকে ৫ হাজার টাকা এবং পাশ্ববর্তী মান্নান ফল বিতানে মূল্য তালিকা না থাকায় ৫হাজার টাকা সর্বমোট ৪ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক নুর হোসেন গণমাধ্যমের উদ্দেশ্যে বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা ও জেলা প্রশাসক চাঁদপুরের সার্বিক সহযোগিতায় এ অভিযানটি পরিচালনা করা হয়। এসময় আঙ্গুর বলে মনেক্কা ফল বেশি দামে বিক্রি ও   মূল্য তালিকা না থাকায় ৪ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমান করেছি।
তিনি আরো জানান, পাল বাজারে মুরগী ব্যবসায়ীগণ মুরগী জবাই করে হাত দিয়ে মুরগীর চামড়া তোলার জন্য ১০টাকা করে নিচ্ছেন,যা অযৌক্তিক এবং অযাচিত এবং ভোক্তার সাথে স্পষ্টত জুলুম। এ নিয়ে অনেকে অভিযোগ করেছেন। আজ এ বিষয়ে  অভিযান চালানো হয়েছে এবং মুরগী ব্যবসায়ীগণ কথা দিয়েছেন যে আজকের পর থেকে এই অযৌক্তিক ১০টাকা আর নিবেনা।
ভোক্তার স্বার্থ রক্ষায় এমন কার্যক্রম চলমান থাকবে বলেও জানান এ কর্মকর্তা।


এই বিভাগের আরও খবর