শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ৩৪ ড্রাম গলদা চিংড়ি জব্দ

reporter / ২৯৯ ভিউ
আপডেট : বুধবার, ১০ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ৩৪ ড্রাম গলদা চিংড়ির রেনু পোনা জব্দ  করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ০৮ মে আনুমানিক রাত ১ টায় সময় বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার হাজীগঞ্জ ব্রীজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ০২ টি পিকাপ তল্লাশি করে ৩৪ ড্রাম গলদা চিংড়ির রেনু পোনা জব্দ করা হয়।
জব্দকৃত চিংড়ি রেনু পোনার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উক্ত অভিযানে চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম উপস্থিত ছিলেন। পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত চিংড়ি রেনু পোনা ডাকাতিয়া নদীতে অবমুক্ত করা হয়। কোস্ট গার্ডের লেফটেন্যান্ট কমান্ডার বিএন মিডিয়া কর্মকর্তা খন্দকার মুনিফ তকি  জানিয়েছেন।


এই বিভাগের আরও খবর