শিরোনাম:
চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু

চাঁদপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

reporter / ৫২৩ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর-চট্টগ্রামের মধ্যে চলাচলকারী মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মাথা পেটে অজ্ঞাতনামা (৪৫) বয়সী নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (৩১ মে) ভোর সাড়ে ৫টায় মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় সদর উপজেলার মৈশাদী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের সংবাদের ভিত্তিতে দুপুরে ঘটনাস্থল থেকে সুরতহাল রিপোর্ট তৈরী করে মরদেহ উদ্ধার করে চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানা পুলিশ। ওই নারীর পরনে ছিল ম্যাক্সি।
চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্লাহ বাহার বলেন, মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়। পরে ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরিচয় না জানার কারণে বিষয়টি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর জেলা কার্যালয়ে জানানো হয়। তারা এসে তথ্য প্রযুক্তি ব্যবহার করে পরিচয় সনাক্ত করতে পারেননি।
ওসি আরো জানান, পরিচয় সনাক্ত না হওয়ার কারণে বিকেলে ময়না তদন্ত শেষে মরদেহ দাফনের জন্য আঞ্জুমানে মফিদুল ইসলামের নিকট হস্তান্তর করা হয়। এই ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


এই বিভাগের আরও খবর