শিরোনাম:
মতলব দক্ষিণে দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত মতলব উত্তরের ইন্দুরিয়া বেগম খালেদা জিয়া স্মরণে মিনিবার টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন চাঁদপুরে দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী কাজী হুমায়ুন আটক মতলব উত্তরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত চাঁদপুরে ঠোঁটকাটা-তালুকাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার শুরু মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা কৃষক ও কৃষির উন্নয়নেই এগিয়ে যাবে দেশ: মৎস্য ও কৃষিমন্ত্রী মতলবে বিল থেকে বস্তাবন্দি অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চের সঙ্গে বালুবাহী বাল্কহেডের ধাক্কা পূর্ব ফতেপুরে চেয়ারম্যান পদে প্রার্থী আরব আলী মোল্লা

চাঁদপুরে দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী কাজী হুমায়ুন আটক

reporter / ১৬ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ
চাঁদপুর শহরে দোকান ভাড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে দায়ের করা অভিযোগের পর ব্যবসায়ী কাজী হুমায়ুনকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। গত ১৩ অক্টোবর মঙ্গলবার দুপুরে শহরের ছায়াবানী মোড়ের সিয়াম স্টোর থেকে তাকে আটক করা হয়।
অভিযোগকারী সাজ্জাদ হোসেন এলিন (৩৪) দাবি করেন, তার ফুফু জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত ফাতেমা বেগমের মালিকানাধীন দোকানটি প্রায় ১২ বছর আগে ভাড়া নেন কাজী হুমায়ুন। চুক্তি অনুযায়ী তিন বছর আগে দোকান ভাড়ার মেয়াদ শেষ হলেও নতুন করে চুক্তি করেননি তিনি। এ ছাড়া গত এক বছর ধরে দোকান ভাড়া পরিশোধ না করায় মালিকপক্ষ কয়েক দফা তাগাদা দেয়। দোকান ছেড়ে দেওয়ার কথা বললেও তিনি তাতে রাজি হননি বলে অভিযোগ পরিবারের।
এলিনের অভিযোগ, দোকানসংক্রান্ত বিরোধ নিয়ে কয়েক দিন আগে তার ফুফু চাঁদপুর সদর মডেল থানায় কাজী হুমায়ুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এর জের ধরে কাজী হুমায়ুন তার ওপর ক্ষুব্ধ হন।
লিখিত অভিযোগে এলিন উল্লেখ করেন, গত ১২ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে দোকানের মালামাল কেনার জন্য যাওয়ার পথে তিনি হামলার শিকার হন। এ সময় কাজী হুমায়ুনসহ অজ্ঞাতপরিচয় ৮ থেকে ১০ জন তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এতে তার হাত, চোখ, কোমর ও কানে আঘাত লাগে। একপর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
এলিনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অভিযোগে চিকিৎসা সংক্রান্ত এমসি নম্বর ৮৮২৮০/৩৭০ উল্লেখ করা হয়েছে।
এলিন আরও অভিযোগ করেন, মারধরের পর তাকে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে চাঁদপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ কাজী হুমায়ুনকে আটক করে।
তবে দোকান ভাড়া নিয়ে বিরোধ, হামলার অভিযোগ এবং এ বিষয়ে কাজী হুমায়ুনের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে পুলিশের বিস্তারিত বক্তব্যও জানা যায়নি।


এই বিভাগের আরও খবর