শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

চাঁদপুরে রহিমা হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদন্ড দিয়েছে আদালত

reporter / ৩৩৫ ভিউ
আপডেট : বুধবার, ২৪ আগস্ট, ২০২২

আনোয়ার হোসেন মানিকঃ
চাঁদপুরে রহিমা আক্তারকে ধর্ষণ শেষে হত্যার দায়ে ৪ আসামীকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরী ৩০২/৩৪ ধারায় মৃত্যদন্ড এবং ৯(১)/৩০ ধারায় যাবজ্জীবন কারাদ-, ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদন্ড দিয়েছে।
মৃত্যদন্ড প্রাপ্ত আসামীরা হলেন- একই এলাকার জিয়া, কামাল মিয়াজী, আবুল বাশার ও মাহমুদা আক্তার। এদের মধ্যে মাহমুদা আক্তার পলাতক রয়েছে। বাকি তিন আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন বিচারক।
রহিমা আক্তার মতলব দক্ষিণ উপজেলার রসুলপুর গ্রামের সফিউল্লাহ মিয়াজীর মেয়ে। তার স্বামীর নাম আবু জাফর।
মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. স্যাইয়েদুল ইসলাম বাবু জানান, ২০১৩ সালের ২১ মে ধর্ষণ শেষে গলাটিপে হত্যা করে মরদেহ বাড়ির পাশর্^বর্তী ভুট্টা ক্ষেতে ফেলে রেখে যায়। এই ঘটনার পর দিন ভিকটিমের বাবা সফিউল্লাহ মিয়াজী বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের গ্রেফতার করে পুলিশ। পরে আসামীরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে মঙ্গলবার বিচারক তাদের সকলকে মৃত্যুদন্ডাদেশ দেন।
মমলায় আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. শফিকুর রহমান ভূঁইয়া।


এই বিভাগের আরও খবর