শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

ছেংগারচর পৌরসভা নির্বাচনে অংশ নিচ্ছে মেয়র পদে ৪জন, সাধারণ কাউন্সিলর পদে ৫০জন, সংরক্ষিত ১৩জন

reporter / ৩৬৪ ভিউ
আপডেট : সোমবার, ২৬ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ অবশেষে ছেংগারচর পৌরসভা নির্বাচনে মেয়র পদে  ৪জন, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৫০জন, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ১৩জন প্রার্থী ভোটে অংশ গ্রহণ করছেন।
মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে রোববার (২৬ জুন) মেয়র ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে মোট ৯ জন প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও ছেংগারচর পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন।
মেয়র পদে  আমেনা বেগম, মোঃ নাছির উদ্দিন মিয়া, মোঃ আলাউদ্দিন, মোঃ মাহবুবুর রহমান, মিজানুর রহমান মনোনয়ন পত্র প্রত্যাহার করেন।
সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে আল আমিন, ২ নং ওয়ার্ডে আয়নাল হক বেপারী, ৩নং ওয়ার্ডে মুরাদ সিকদার ও ৮ নং ওয়ার্ডে মোঃ মফিজল সিকদার মাহফুজ মনোনয়ন পত্র প্রত্যাহার করেন।
এছাড়া মেয়র পদে যাচাই-বাছাই কালে হলফনামায় তথ্য ত্রুটি থাকায় আতিকুর রহমান, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে সবুজ মিয়া ও জসিম উদ্দিনের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
গতকাল (২৬ জুন) সোমবার সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়ার কথা রয়েছে।
নির্বাচন প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন বলেন, আগামী ১৭ জুলাই ছেংগারচর পৌর নির্বাচন অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রত্যেক প্রার্থী কে আচরণ বিধি মেনে চলতে হবে।


এই বিভাগের আরও খবর