শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

ছেংগারচর পৌরসভার ১নং ওয়ার্ডের সেবক হতে চান সোহাগ ফরাজী

reporter / ৩৬৩ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১

মতলব উত্তর প্রতিনিধি :
মতলব উত্তর উপজেলার আসন্ন ছেংগারচর পৌরসভার নির্বাচনে ১নং ওয়ার্ডের আগামী নির্বাচনের প্রার্থী মোঃ সোহাগ ফরাজী,জনগনের সেবক হতে চান। ইতোমধ্যে তিনি কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
১নং ওয়ার্ডের এলাকার একাধিক সাধারন মানুষের সাথে কথা বলে জানা গেছে,সোহাগ ফরাজী বিগত দিন থেকে মানুষের খোঁজ খবর নিয়ে আসছেন ।অসহায় গরীব মানুষের পাশে দাড়ান এবং জনসেবা করতে ভালবাসেন। কারো কোন সমস্যা হলে তিনি সমাধানে ঝাঁপিয়ে পড়েন। তিনি মানুষের সেবা করে যাচ্ছেন।যার কারণে ১নং ওয়ার্ড বাসী মোঃ সোহাগ ফরাজী কে কাউন্সিলর হিসেবে পেতে চায়।

এ বিষয়ে সোহাগ ফরাজী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের জীবন বাজি রেখে দেশের উন্নয়ন করে যাচ্ছেন। সরকারের এই উন্নয়নের ধারা গ্রাম পর্যায়ে পৌছে দিতে  জনপ্রতিনিধি দের বিকল্প নেই।জনপ্রতিনিধিরাই পারে সরকারের উন্নয়ন সেবা ঘরে ঘরে পৌছে দিতে। আমি ওয়ার্ডের অসহায় গরীব দুঃস্থ মানুষের সেবায় কাজ করে যাচ্ছি। তাদের সকল সমস্যায় এগিয়ে এসেছি।
তিনি আরো বলেন, আসন্ন পৌর নির্বাচনে আমি ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী। বিগত দিন থেকে সুখে দুঃখে ওয়ার্ডবাসীর সাথে আছি। এলাকাবাসীর কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। জনগণের দোয়ায় ও সমর্থনে আমি যদি নির্বাচিত হই তাহলে ওয়ার্ডের সকল উন্নয়নের কাজগুলো সমাপ্ত করবো।এখন যেভাবে ওয়ার্ডবাসীর সেবায় নিয়োজিত আছি, আগামীতেও থাকবো ইনশাল্লাহ।


এই বিভাগের আরও খবর