শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

নিজ বাসায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে জেলা আ.লীগ সদস্য ও মুক্তিযোদ্ধা রফিকউল্লাহ কোম্পানি খুন

reporter / ৩১২ ভিউ
আপডেট : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২

বিশেষ প্রতিনিধিঃ
চাঁদপুর শহরের নিজ বাসায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও শহীদ জাবেদ মুক্ত স্কাউটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল্লাহ কোম্পানি (৭০)।
গতকাল ২৪ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় নতুনবাজারস্থ সফিউল্লাহ বোডিংয়ের তৃতীয় তলার নিজ বাসায় এ ঘটনা।
নিহতের ভাগনে ফাহিম শাহরিন কৌশিক জানান, আমরা জানতে পেরেছি- সন্ধ্যার পর একটি ছেলে বাসায় ঢুকে মামা রফিকুল্লাহকে ছুরিকাঘাত করে। পরে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট  চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, আমরা খবর পেয়ে তার মৃতদেহ উদ্ধার করেছি। বিষয়টি তদন্ত হচ্ছে।
২৪ সেপ্টেম্বর শনিবার রাতে পুলিশের একাধিক টিমসহ ঘটনাস্থল পরিদর্শন শেষে এ তথ্য নিশ্চিত করে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার( অপরাধ ও অর্থ) সুদীপ্ত রায় বলেন, আমরা রফিকুল্লাহ খুনে ব্যবহৃত ছুরিসহ বেশকিছু আলামত সংগ্রহ করেছি। তদন্ত কাজ শেষ হলেই দ্রুত এ হত্যাকান্ডে জড়িত কে বা কারা তা নিশ্চিতভাবে বলা সম্ভব হবে।
এর আগে সন্ধ্যায় নতুনবাজারস্থ লন্ডনঘাট এলাকার নিজ বাড়ীর ২য় তলায় ছুরিকাঘাত নিহত হন বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল্লাহ। পরে তাকে দ্রুত তার স্বজনরা সদর হাসপাতালে নিলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 তিনি একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছিলেন।
এ ঘটনায় বাসার কেয়ারটেকার মিরাজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে তার মৃত্যুর খবর শুনে তাৎক্ষণিক হাসপাতালে ছুটে যান জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, চাঁদপুর পৌর মেয়র এডভোকেট মো. জিল্লুর রহমান জুয়েলসহ দলীয় নেতাকর্মীরা।


এই বিভাগের আরও খবর