শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

ফতেপুর পশ্চিম ইউনিয়ন আ.লীগের সদস্য নবায়ন ও সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

reporter / ৩৩৩ ভিউ
আপডেট : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

দেশের উন্নয়ন ও অগ্ৰযাত্রা অব্যাহত রাখতে আ.লীগের বিকল্প নেই 
……. এডভোকেট নুরুল আমিন রুহুল এমপি 
লিয়াকত হোসাইনঃ
 চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মো. নুরুল আমিন রুহুল বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারী) বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের পরামর্শক্রমে ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নবায়ন ও সংগ্রহ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি নুরুল আমিন রুহুল উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, বৈশ্বিক সংকটে পৃথিবীর অনেক উন্নত দেশের দ্রব্যমূল্যের উর্ধগতি ও সার্বিক অর্থনৈতিক পরিস্থিতির অবনতি হলেও প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশে কোনো সমস্যা হয়নি। বাংলাদেশ অন্য কারো নেতৃত্বে পরিচালিত হলে দেশ পিছিয়ে যাবে, অস্থিতিশীল হয়ে পড়বে। তাই মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালিত করার জন্য, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে পরিণত হবে।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের সদস্য সরকার মো. আলাউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী,  সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য তাসলিমা আক্তার আখিঁ, ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকার ওয়াদুদ, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি খাঁজা আহমেদ।


এই বিভাগের আরও খবর