শিরোনাম:
চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু

ফরিদগঞ্জে বালু বোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

reporter / ৩২২ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে বালু বোঝাই পিকআপ ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছে। ১২ জুন সোমবার বিকেলে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ কালির বাজার চৌরাস্তা এলাকাযর সিরাজ সুপার মার্কেটের সামনে বালু ভর্তি পিকআপ ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক ইব্রাহিম গাজী (৪০) এর মৃত্যু হয়।
এ দুর্ঘটনার পর পিকআপ ট্রাক চালক ট্রাক রেখে পালিয়ে যায়।
নিহত ইব্রাহিম গাজী উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের পূর্ব গোবিন্দপুর এলাকার গাজী বাড়ির বশু গাজীর ছেলে এবং এক সন্তানের জনক।
জানা যায়, ফরিদগঞ্জ দাস পাড়া এলাকার শালার বাড়ি থেকে টিপ টিপ বৃষ্টির মধ্যে ইব্রাহিম গাজী শশুর বাড়িতে যাচ্ছিল। সিরাজ সুপার মার্কেটের সামনে আসলে পেছন থেকে আসা নাম্বার বিহীন বালি বোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল নিয়ে তিনি রাস্তায় পড়ে যান। এসময় ট্রাকের চাকার সাথে ইব্রাহিম গাজীর হাত থেথলে যায় এবং বুকে আঘাত লাগে। এরপর আসপাশের লোকজন তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিম গাজীকে মৃত ঘোষণা করেন।
সড়ক দুর্ঘটনায় সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানার এসআই আনোয়ার হোসেন ঘটনাস্থল থেকে বালি বোঝাই পিকআপ ট্রাক ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়ে নিহতের ভায়রা ফয়সাল জানান, আমার ভায়রা ভাই ইব্রাহিম গাজী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। আমাদের পরিবারের লোকজন থানায় গিয়েছেন, বিনা ময়নাতদন্তের জন্য আবেদন করতে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল মান্নান জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে থেকে পিকআপ ট্রাক ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে হয়েছে। পরিবারের লোকজন বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য আবেদন করেছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের মরদেহ ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে অ্যাম্বুলেন্স রয়েছে এবং পরিবারের লোকজন আহাজারি করছেন।


এই বিভাগের আরও খবর