শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

ফলোআপ মতলব উত্তরে খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের নৈশ প্রহরী বীরদর্পে অনিয়ম করে যাচ্ছে

reporter / ২৮২ ভিউ
আপডেট : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
“মতলব উত্তর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার কার্যালয়ের নৈশ প্রহরী মো. জাহাঙ্গীরের বিরুদ্ধে নানান অভিযোগ” এই শিরোনামে ১৫ ও ১৬ নভেম্বর স্থানীয় বেশ কয়েকটি পত্রিকায় সংবাদ পরিবেশন হলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেননি উর্ধ্বতন কর্মকর্তরা। উল্টো নৈশ প্রহরীকে দিয়েই দিব্যি কার্যক্রম চালিয়ে নিচ্ছেন স্থানীয় কর্মকর্তারা। শুধু তাই নয়! ইতিমধ্যে অন্যত্র বদলীও হয়েছিলেন কিন্তু ক্ষমতার প্রভাব খাটিয়ে রয়ে যান কর্মস্থলে।
গতকাল বুধবার (১৬ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখাযায়, উপজেলার ছেংগারপর পৌরসভার বারোআনী, আদুরভিটি, রুহিতারপাড় এলাকায় বিশেষ ওএমএস চাউল বিতরণ কার্যক্রম পরিদর্শনে নৈশ প্রহরী জাহাঙ্গীরকে। ওই দিনেই জাহাঙ্গীর উপজেলার বিভিন্নস্থানে চাউল বিতরনের কার্যক্রম পরিদর্শনে যান।
স্থানীয় ডিলার মোহাম্মদ বজলুর রহমান, শাহজালাল, মো. রফিকুল ইসলাম, মো. জামাল উদ্দিন জানান, জাহাঙ্গীর স্যার প্রতিবারের মত এবারও তিনি কার্যক্রম পরিদর্শনে এসেছেন।
স্থানীয়রা জানান, একজন চতুর্থ শ্রেণির কর্মচারী কিভাবে চাউল বিতরণ কার্যক্রম পরিদর্শনে যান তা আমাদের বোধগম্য নয়। আমাদের দেশে টাকা হলে সবকিছুই সম্ভব।
এই মর্মে নৈশ প্রহরী জাহাঙ্গীরের কাছে জানতে চাইলে তিনি বলেন, উর্ধ্বতন কর্মকর্তার দাপ্তরিক আদেশে খাদ্যবান্ধব ও ওএমএস চাল বিতরণের সময় পরিদর্শনে যাই।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আ. সালাম জানান, বিষয়টি আমি দেখছি।


এই বিভাগের আরও খবর