শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

মতলব উত্তরে জাল টাকা’সহ দুই যুবক আটক

reporter / ৩০৮ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

মতলব উত্তর প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব উত্তরে জাল টাকাসহ মো. ইমান প্রকাশ মহসিন (৪০) ও মো. সোহেল (৩৮) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে উপজেলার ষাটনল ইউনিয়নের ষাটনল এলাকার একটি দোকানে আভিযান চালিয়ে এলাকাবাসীর সহযোগিতায় তাদেরকে আটক করা হয়।
এ সময় আটককৃতের কাছ থেকে এক হাজার টাকার ৫ টি ও ৫শ টাকার ৮টি জাল নোট উদ্ধার করা হয়।
আটককৃত ইমন মুন্সিগঞ্জ থানার দক্ষিণ কেউয়ার গ্রামের মৃত কুব্বাত আলীর ছেলে। মো. সোহেল সিলেট সদর কোতয়ালী থানার ঘাসিটুলা গ্রামের একরাম আলীর ছেলে।
পুলিশ জানায়, আটককৃত ইমন একজন পেশাদার জালনোট কারবারী। তার বিরুদ্ধে ৩টি জালনোট সংক্রান্তে বিশেষ ক্ষমতা আইনে মামলা চলমান আছে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, আসামীদ্বয়ের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অবৈধ জাল টাকা কারবারীদের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর